টাকা খরচ করে নয়, বাড়িতে তৈরি ফেসপ্যাকেই এবার তুলে ফেলুন ট্যান - Bengali News | This home made face pack can remove your tan problem know all details - 24 Ghanta Bangla News
Home

টাকা খরচ করে নয়, বাড়িতে তৈরি ফেসপ্যাকেই এবার তুলে ফেলুন ট্যান – Bengali News | This home made face pack can remove your tan problem know all details

Spread the love

এখন ঋতু পরিবর্তন হচ্ছে, সেই সঙ্গে খামখেয়ালি আবহাওয়াতে ত্বকের উপরও একটা প্রভাব পড়ছে। যে কারণে মুখ কালো হয়ে যাচ্ছে, চামড়া কুঁচকে যাচ্ছে সেই সঙ্গে ত্বকেরও একাধিক সমস্যা আসছে। এই সময় মুখে ভীষণভাবে দাগ ছোপ পড়ে। ক্রিম মেখে রোদে বেরনোয় ত্বক পুড়ে যায়। সব সময় ফেসিয়ালেও যে কাজ হয় এমনটা নয়। আর তাই বাড়িতেই বানিয়ে নিন এই প্যাক। এতে মুখের ট্যান, ময়লা সহজেই দূর হয়ে যাবে। দেখে নিন কীভাবে বানাবেন।

সাদা যে কোনও টুথপেস্ট হাফ চামচ নিতে হবে। এর মধ্যে ক্লোরাইড থাকে যে কারণে দাগ ছোপ সহজে উঠে যায়। ব্ল্যাক হেডস দূর করে। ট্যানও দূর করে। এই পেস্টের মধ্যে এক চামচ দুধ মিশিয়ে দিতে হবে। এই দুধ মিশিয়ে ভাল করে গুলে নিতে হবে। এবার তা মুখে লাগিয়ে নিতে হবে। যাঁদের রোজ রোদে বেরোতে হয়, তাঁদের মুখে-হাতে ট্যান পড়া স্বাভাবিক ব্যাপার। ট্যান তুলতে ত্বক পরিচর্চা করার জন্য অনেকের কাছেই সময় নেই। তবে একেবারে সাধারণ উপায়েই ট্যান তুলে ত্বক উজ্জ্বল করে তুলতে পারেন।

১ চামচ বেসন, ১ চামচ দুধ ভাল করে মিশিয়ে একটু নারকেল তেল মেশান। তিনটে উপকরণ ভাল করে মিশিয়ে নিতে হবে। এবার তা মুখে খুব ভাল করে লাগিয়ে নিতে হবে। এই মাস্ক ত্বকে গ্লো আনবে। ৫ মিনিট অপেক্ষা করুন। ৫ মিনিট পর মুখ ভাল করে মুছে নিতে হবে। একদিনেই মুখ থেকে সানট্যান, দাগ ছোপ দূর করে নিতে পারবেন। স্নানের আগে এই প্যাক লাগিয়ে নিন। এরপর কোনও ফেসওয়াশ লাগাবেন না।

স্নানের আগে এই প্যাক লাগালে ভাল উপকার পাবেন। সপ্তাহে একদিন লাগালেই মুখ পরিষ্কার হয়ে যাবে। এই প্যাক লাগানোর আগে মুখ ভাল করে ধুয়ে নিতে হবে। আর বাইরে বেরনোর আগে মুখে একটু সানস্ক্রিন লাগালেই হবে

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *