‘কঠিন সময়…’, বয়কটের মুখে পড়ে পহেলগাঁও নিয়ে মুখ খুললেন পাকিস্তানি অভিনেতা ফওয়াদ – Bengali News | Fawad Khan’s Post On Pahalgam Amid Call To Boycott His Upcoming Hindi Film
সাময়েই ছবির মুক্তি। পাকিস্তানি অভিনেতা ফাওয়াদ খান এখন তাই চর্চাক কেন্দ্রে। ২২ এপ্রিল কাশ্মীরে জঙ্গি হামলার পর থেকেই থেকেই রাগে ফুঁসছে গোটা ভারত। একের পর এক পাকিস্তানের সঙ্গে যোগ সূত্রে ইতি টানছে ভারত। ফলে সিনেপাড়াও তালিকা থেকে বাদ পড়ল না। রাতারাতি পাকিস্তানি শিল্পীদের ঘিরে উঠল বয়কটের ডাক। আর এমনই সময় ভারতের বুকে পাকিস্তানের অভিনেতা ফওয়াদ খানের ছবি মুক্তি পথে। ৯ মে মুক্তি পেতে চলেছে ‘আবির গুলাল’ ছবি। যেখানে ফাওয়াদের বিপরীতে অভিনয় করতে দেখা যাবে বাণী কাপুরকে।
তবে সেই ছবি ঘিরে এবার উঠল নেটপাড়ায় বয়কটের ডাক। বাতিল করা হচ্ছে ভিসাও। ফলে ছবির প্রচারের সঙ্গে তিনি যে যুক্ত থাকতে পারবেন না, তা এক প্রকার স্পষ্ট। একদিকে যখন এই পরিস্থিতিতে তোলপাড় ভারত, তখনই নিহত ও আহতদের পরিবারের প্রতি শোকজ্ঞাপন করলেন নায়ক।
সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করে লিখলেন, “পহেলগাঁও-এ হামলার খবর পেয়ে গভীরভাবে শোকাহত। এই ভয়ঙ্কর হামলার শিকার হয়েছেন যাঁরা, তাঁদের জন্য প্রার্থনা করছি। ওঁদের পরিবারের জন্যে প্রার্থনা করি। এই কঠিন সময় পেরিয়ে ওঁরা সেরে উঠুন”।
২০১৯ সালে পুলওয়ামায় হামলার পর পাকিস্তানের সমস্ত শিল্পীদের নিষিদ্ধ ঘোষণা করা হয়। সেই একই ডাক উঠল আবারও। যদিও পাকিস্তানের অনেক শিল্পীই এই দঙ্গি হামলার তীব্র নিন্দা করছেন। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করছেন। তবে বর্তমানে বলিউড কিংবা দক্ষিণী ছবির সঙ্গে তাঁদের যে চুক্তি, তা নিয়ে কপালে পড়েছে চিন্তার ভাঁজ। এখন দেখার ফওয়াদের এই ছবির মুক্তি পিছিয়ে দেওয়া হয়, নাকি অভিনেতাকে ছাড়াই ছবি মুক্তি পায় ভারতের বুকে।