MI vs CSK Playing XI IPL 2025: 'এল ক্লাসিকো' রাউন্ড টু! 'উপরে' চোখ ধোনির, হার্দিকদের হ্যাটট্রিক - Bengali News | Mumbai Indians Team Chennai Super Kings Preview, Predicted Playing XI, Pitch, Weather Report IPL 2025 - 24 Ghanta Bangla News
Home

MI vs CSK Playing XI IPL 2025: ‘এল ক্লাসিকো’ রাউন্ড টু! ‘উপরে’ চোখ ধোনির, হার্দিকদের হ্যাটট্রিক – Bengali News | Mumbai Indians Team Chennai Super Kings Preview, Predicted Playing XI, Pitch, Weather Report IPL 2025

Spread the love

রাউন্ড টু। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে আজ ডাবল হেডার। আর দুটি ম্যাচই মরসুমের ‘রাউন্ড’ টু। দিনের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হতে চলেছে মুম্বই ইন্ডিয়ান্স ও চেন্নাই সুপার কিংস। দু-দলই মরসুম শুরু করেছিল পরস্পরের বিরুদ্ধে। প্রথম রাউন্ডের ম্যাচে চিপকে দুর্দান্ত জয় ছিনিয়ে নিয়েছিল চেন্নাই সুপার কিংস। এবার দ্বিতীয় রাউন্ডের ম্যাচ। দু-দলই চড়াই উতরাই পেরিয়ে এসেছে। চেন্নাইয়ের ক্ষেত্রে কিছুটা কম। তাদের এক এবং একমাত্র লক্ষ্য উপরে ওঠা। তেমনই জয়ের হ্যাটট্রিকের লক্ষ্যে নামছে মুম্বই ইন্ডিয়ান্স।

আইপিএলের ইতিহাসে দুই সফল দল মুম্বই ইন্ডিয়ান্স ও চেন্নাই সুপার কিংস। পাঁচটি করে ট্রফি রয়েছে। মুম্বই ইন্ডিয়ান্স পাঁচটি ট্রফি জিতেছে রোহিত শর্মার নেতৃত্বে। অন্য় দিকে, চেন্নাই সুপার কিংসের পাঁচটি ট্রফি ক্যাপ্টেন ধোনির লিডারশিপে। রোহিত আর মুম্বইয়ের ক্যাপ্টেন নন। তবে লিডার অবশ্যই। গত মরসুমের শুরুতেই চেন্নাইয়ের ‘পার্মানেন্ট’ ক্যাপ্টেন্সি দেওয়া হয়েছিল ঋতুরাজ গায়কোয়াড়কে। প্রথম রাউন্ডেও তাঁর নেতৃত্বেই মুম্বইয়ের বিরুদ্ধে নেমেছিল চিএসকে। চোটের কারণে মরসুমের বাকি সময় থেকে ছিটকে গিয়েছেন ঋতুরাজ। ফের নেতৃত্ব তুলে নিয়েছেন ধোনি। নতুন শুরুটা হতাশার হলেও দ্রুতই ঘুরে দাঁড়িয়েছে। ফলে ওয়াংখেড়েতে শুধু চেন্নাই টিম নয়, ধোনির ব্রেনের সঙ্গেও লড়াই মুম্বই ইন্ডিয়ান্সের।

প্রতিটা টিমই নতুন কিছু না কিছু ট্রাই করছে। চেন্নাইও গত ম্যাচে সুযোগ দেয় শেখ রশিদকে। অভিষেকেই নির্ভরযোগ্য ব্যাটিং করেছেন এই তরুণ ওপেনার। ওয়াংখেড়েতে অবশ্য কিছুটা দ্বিধা রয়েছে। তবে সেটা রশিদকে নিয়ে নয়। দুই তরুণ ক্রিকেটারকে নিয়েছে চেন্নাই সুপার কিংস। একজন বেবি এবি (ডিওয়াল্ড ব্রেভিস), যিনি মুম্বই ইন্ডিয়ান্সের হয়েই আইপিএল খেলেছেন। অন্য জন, আয়ুষ মাহত্রে। তিনি ঘরোয়া ক্রিকেটে মুম্বইয়ের হয়েই খেলেন। দু-জনের মধ্যে কোনও একজনকে কি দেখা যেতে পারে? অবাক হওয়ার নেই। ক্যাপ্টেন যখন ধোনি, সাহসী সিদ্ধান্ত দেখা যেতেই পারে।

মুম্বই ইন্ডিয়ান্সের কম্বিনেশনে বদলের সম্ভাবনা ক্ষীণ। চেন্নাইয়েরও টার্গেট থাকবে উইনিং কম্বিনেশন না ভাঙা। তবে পয়েন্ট টেবল হোক বা ওয়াংখেড়ের পরিস্থিতি, বদলের সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না। কোচ স্টিফেন ফ্লেমিং জানিয়েছেন, তরুণদের আরও বেশি তরুণদের সুযোগ দিতে চায়। ওয়াংখেড়েতে গত ম্যাচে মন্থর পিচ দেখা গিয়েছিল। চেন্নাইয়ের দক্ষ স্পিন আক্রমণের বিরুদ্ধে মুম্বই সেই ঝুঁকি নেবে বলে মনে হয় না। বরং, পরিচিত পেস বাউন্সি পিচের সম্ভাবনাই বেশি। কী হতে পারে কম্বিনেশন?

মুম্বই ইন্ডিয়ান্সের সম্ভাব্য দ্বাদশ: রায়ান রিকলটন, রোহিত শর্মা, উইল জ্যাকস, সূর্যকুমার যাদব, তিলক ভার্মা, হার্দিক পান্ডিয়া, নমন ধির, মিচেল স্যান্টনার, দীপক চাহার, ট্রেন্ট বোল্ট, জসপ্রীত বুমরা, বিগ্নেশ পুথুর/অশ্বিনী কুমার

চেন্নাই সুপার কিংসের সম্ভাব্য দ্বাদশ: রাচিন রবীন্দ্র, শেখ রশিদ, রাহুল ত্রিপাঠী/আয়ুষ মাহত্রে, রবীন্দ্র জাডেজা, শিবম দুবে, বিজয় শঙ্কর, মহেন্দ্র সিং ধোনি, জেমি ওভার্টন/ডিওয়াল্ড ব্রেভিস, অংশুল কম্বোজ, নুর আহমেদ, খলিল আহমেদ, মাতিসা পাথিরানা

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *