নিজের বাড়িতেই খুন প্রাক্তন ডিজিপি ওম প্রকাশ বেঙ্গালুরু: কর্নাটকের প্রাক্তন ডিজিপির রক্তাক্ত দেহ উদ্ধার হল তাঁর বেঙ্গালুরুর বাড়ি থেকে। মৃত ওই প্রাক্তন ডিজিপর নাম ওম প্রকাশ। বছর আটষট্টির ওম প্রকাশের পেটে ও বুকে একাধিকবার ছুরি দিয়ে আঘাতে চিহ্ন পাওয়া গিয়েছে। পুলিশ জানিয়েছে, প্রাক্তন পুলিশকর্তার দেহ উদ্ধারের সময় গোটা মেঝেতে রক্ত ছিল। মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো […]
ডেটা সাইন্স (Data Science) হলো এমন একটি আধুনিক শাখা যেখানে ডেটা সংগ্রহ, বিশ্লেষণ, প্রক্রিয়াকরণ এবং তা থেকে কার্যকর সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এটি পরিসংখ্যান, প্রোগ্রামিং, মেশিন লার্নিং, এবং ডোমেইন জ্ঞান—এই চারটি বিষয়ের সমন্বয়ে গঠিত। সহজভাবে বললে, ডেটা সাইন্সের মাধ্যমে বড় ডেটা সেট বিশ্লেষণ করে ভবিষ্যৎ প্রবণতা, গ্রাহকের আচরণ, ব্যবসায়িক সমস্যার সমাধান ইত্যাদি পূর্বানুমান করা যায়। […]
কলকাতা: বাংলায় তাদের আরও ৬টি সাংগঠনিক জেলায় সভাপতির নাম ঘোষণা করল বিজেপি। রবিবার উত্তর দিনাজপুর, দক্ষিণ নদিয়া, যাদবপুর, মথুরাপুর, ঝাড়গ্রাম এবং কাটোয়া সাংগঠনিক জেলার সভাপতির নাম ঘোষণা করা হল। এর মধ্যে যাদবপুর ও ঝাড়গ্রামে পুরনো মুখে আস্থা রাখা হল। বাকি চারটি সাংগঠনিক জেলায় নতুন মুখকে দায়িত্ব দিল গেরুয়া শিবির। উত্তর দিনাজপুরে জেলা সভাপতি করা হয়েছে […]
দিঘার জগন্নাথ ধাম। একেবারে সাজো সাজো রব। সবার চোখ ৩০শে এপ্রিল। অনেক দিনের স্বপ্ন। সেটাই পূরণ হবে। ৫ লাখ ১ হাজার টাকার সোনার ঝাড়ু দেবেন মুখ্যমন্ত্রী। বিশাল প্রকল্প। আর এবার দিঘার জগন্নাথ ধামকে ঘিরে বিরাট আশার আলো দেখালেন খোদ বাংলার মুখ্য়মন্ত্রী। সর্বভারতীয় তৃণমূলের পক্ষ থেকে একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে। সেখানে দেখা গিয়েছে মমতা বন্দ্যোপাধ্য়ায় […]
শিয়ালদা ডিভিশনের মাতৃভূমি লোকালের কয়েকটি কামরায় যে পুরুষরা উঠতে পারবেন, তা আগেই জানানো হয়েছে। এবার পূর্ব রেলের তরফে জানানো হল যে কোন কোন কামরায় পুরুষ যাত্রীদের ওঠার অনুমোদন দেওয়া হচ্ছে। পূর্ব রেলের তরফে জানানো হয়েছে, আপাতত শিয়ালদা ডিভিশনে যে মাতৃভূমি লোকাল বা লেডিস স্পেশাল ট্রেন চলছে, সেগুলির চতুর্থ, পঞ্চম এবং ষষ্ঠ কামরায় (শিয়ালদার দিক থেকে) […]
ক্রিকেট প্রেমীরা আনন্দ করবেন নাকি হতাশ হবেন! কোনওটাই নয়। বরং বলা ভালো দ্বিগুণ আনন্দ। কিছুটা খারাপ লাগা থাকতে পারে ধোনির জন্য। কিন্তু রোহিত শর্মার বিধ্বংসী ব্যাটিংয়ে ফর্মে ফেরা যে কোনও ভারতীয় ক্রিকেট প্রেমীর কাছে উচ্ছ্বাসের বিষয়। রোহিতের ফর্ম নিয়ে দীর্ঘ আলোচনা চলছিল। গত ম্যাচে শুরুটা ভালো করেছিলেন। ফর্মে ফেরার ইঙ্গিতটা সেখানেই ছিল। অবশেষে মরসুমের প্রথম […]
সাংবাদিক বৈঠকে জাতীয় মহিলা কমিশনের প্রতিনিধিরাImage Credit source: TV9 Bangla কলকাতা: মালদহে আশ্রয় শিবিরে গিয়ে মহিলাদের সঙ্গে কথা বলেছেন। গিয়েছিলেন মুর্শিদাবাদের হিংসা কবলিত এলাকায়ও। সেখানে পরিস্থিতি খতিয়ে দেখেন। সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন। আর রবিবার কলকাতায় সাংবাদিক বৈঠকে জাতীয় মহিলা কমিশনের প্রতিনিধিরা বললেন, ঘর জ্বালানো হয়েছে। লুঠ হয়েছে। ভয় দেখানো হয়েছে। বাংলার সরকারকে দ্রুততার সঙ্গে […]
হতাশার মরসুম। মরসুম জুড়েই হতাশা। গত মরসুমে একটা তবু প্রাপ্তি ছিল। ইন্ডিয়ান সুপার লিগ অস্বস্তির কাটলেও গত বার কলিঙ্গ সুপার জিতেছিল ইস্টবেঙ্গল। দীর্ঘ এক যুগ পর কোনও সর্বভারতীয় ট্রফি এসেছিল। এবার ইস্টবেঙ্গলের মহিলা টিম ট্রফি জিতেছে। কিন্তু ছেলেদের টিমের মরসুম শেষ হল চূড়ান্ত হতাশায়। সুপার কাপের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন। কেরালা ব্লাস্টার্সের বিরুদ্ধে হেরে বিদায় নিল ইস্টবেঙ্গল। […]
গোলাপ শরবত বিক্রি করে লাভ করা পতঞ্জলির প্রধান উদ্দেশ্য নয়Image Credit source: TV9 Bangla নয়াদিল্লি: গ্রীষ্মের শুরু। আর গরমকালে ঠান্ডা পানীয় খেতে পছন্দ করেন বেশিরভাগ মানুষ। সাধারণ মানুষের স্বাস্থ্যের কথা ভেবে প্রাকৃতিক উপায়ে তৈরি গোলাপ শরবত বাজারে এনেছে পতঞ্জলি আয়ুর্বেদ। গরম পড়তেই পতঞ্জলির গোলাপ শরবতের চাহিদা হু হু করে বেড়েছে। তবে এই শরবত তৈরি করে […]