Defence Export: শুধু আত্মনির্ভর হওয়াই নয়, প্রতিরক্ষা সরঞ্জাম রফতানিতে নয়া টার্গেটের দিকে এগোচ্ছে ভারত – Bengali News | ‘Defence export will increase to Rs 50000 crore by 2029 30’, says defence minister Rajnath Singh
মুম্বই: প্রতিরক্ষা সরঞ্জাম তৈরিতে ক্রমশ আত্মনির্ভর হয়ে উঠছে ভারত। শুধু আত্মনির্ভরই হচ্ছে না। বিদেশে প্রতিরক্ষা সরঞ্জাম রফতানিও বেড়েছে। আর কয়েকবছরের মধ্যে প্রতিরক্ষা সরঞ্জাম রফতানি বছরে ৫০ হাজার কোটি টাকার গণ্ডি পার করবে বলে আশাবাদী প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং।
শুক্রবার মহারাষ্ট্রের ছত্রপতি সম্ভাজি নগরে মহারানা প্রতাপের মূর্তির উন্মোচন করেন প্রতিরক্ষামন্ত্রী। সেখানেই বক্তব্য রাখতে গিয়ে প্রতিরক্ষা ক্ষেত্রে ভারতকে আত্মনির্ভর করে তুলতে কেন্দ্রের পদক্ষেপের কথা তুলে ধরেন তিনি। সেখানেই তিনি জানান, ২০১৪ সালের পর থেকে প্রতিরক্ষা সরঞ্জাম রফতানি বেড়েছে। বর্তমানে বছরে ২৪ হাজার কোটি টাকার প্রতিরক্ষা সরঞ্জাম রফতানি করা হয়। তিনি আশাবাদী, ২০২৯-৩০ সালের মধ্যে প্রতিরক্ষা সরঞ্জাম রফতানি বেড়ে ৫০ হাজার কোটি টাকা হবে।
