‘দুর্ঘটনা রুখতে বাঁ-দিক দিয়ে যেতে বলা হয়, সেরকমই এখন বামপথ ধরুন’, টনিক সেলিমের, বাংলার মুখ - 24 Ghanta Bangla News
Home

‘দুর্ঘটনা রুখতে বাঁ-দিক দিয়ে যেতে বলা হয়, সেরকমই এখন বামপথ ধরুন’, টনিক সেলিমের, বাংলার মুখ

তৃণমূল কংগ্রেস ও বিজেপিকে একইসুরে আক্রমণ শানিয়ে ‘টনিক’ দিলেন মহম্মদ সেলিম। বিধানসভা নির্বাচনের বছরখানেক আগে ব্রিগেডের মঞ্চ থেকে সিপিআইএমের রাজ্য সম্পাদক দাবি করলেন যে এখন রাজ্য এবং দেশে দুর্দশা চলছে। আর সেই দুর্দশা কাটাতে পারে বামেরাই। তাঁর কথায়, ‘যখন সংকট হয়, যখন সমস্যা হয়, যখন বিপদ আসে, এমনকী যখন রাস্তা দিয়ে হেঁটে যান, যদি অ্যাক্সিডেন্ট হওয়ার ভয় থাকে, তাহলে বলা হয়, একটু বাঁ-দিকে চেপে যান, বাঁ-দিক ধরুন। আজ এই দেশ এবং রাজ্যকে বাঁচাতে হলে বামপথ ধরতে হবে।’

সেলিম দাবি করেন, যাঁরা এতদিন লাল ঝান্ডা দেখতে পাচ্ছিলেন না, তাঁদের বুকে ভয় ধরাবে এবারের ব্রিগেড। কারও দয়ায় বেঁচে নেই বামেরা। ভুখা পেটে থেকেও তৃণমূল এবং বিজেপির বিরুদ্ধে মাঠে-ময়দানে লড়াই করতে নামছে বাম কর্মী-সমর্থকরা। সিপিআইএমের রাজ্য সম্পাদকের কথায়, ‘কারও দয়ায় আমরা বেঁচে নেই। আধপেটা খেয়ে, না খেয়ে, ঘরছাড়াও হয়েও আমার কর্মীরা লাল ঝান্ডা ছাড়েনি। ছাড়বে না।’

আর সেটার কারণ ব্যাখ্যা করে সেলিম বলেন, ‘এটা (বামপন্থা) আদর্শ। এটা একটা লক্ষ্য। বিজেপি আর তৃণমূল এই বাংলাকে একটা লক্ষ্যহীন জায়গায় নিয়ে যেতে চাইছে। যেখানে আমাদের ইতিহাস, আমাদের সংস্কৃতি, আমাদের শিক্ষা, আমাদের ঐক্য-সম্প্রীতি-ভালোবাসার সম্পর্ক, আমাদের শান্তিকে ওরা ছিঁড়ে খাবলে খেতে চাইছে। আজকের লড়াইটা হচ্ছে মানুষের দুর্দশা পালটানোর জন্য। আমাদের দেশের এবং রাজ্যের দুর্দশা পালটানোর জন্য। দিশা পালটাতে হবে। আর সেই দিশা পালটানোর জন্য আমরা এখানে জড়ো হয়েছি।’

(বিস্তারিত পরে আসছে)

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *