UNESCO-র নথিতে গীতা, নাট্যশাস্ত্র, 'গর্বের মুহূর্ত' বললেন মোদী - Bengali News | Geeta and natyashashtra takin place at UNESCO's memory of world register - 24 Ghanta Bangla News
Home

UNESCO-র নথিতে গীতা, নাট্যশাস্ত্র, ‘গর্বের মুহূর্ত’ বললেন মোদী – Bengali News | Geeta and natyashashtra takin place at UNESCO’s memory of world register

Spread the love

নয়া দিল্লি: UNESCO-র মেমোরি অব ওয়ার্ল্ড রেজিস্টারে জায়গা করে নিল শ্রীমদ্ভগবৎ গীতা ও ভরত মুনির নাট্যশাস্ত্র। ভারতের সংস্কৃতি পেল এক বিশেষ স্বীকৃতি। UNESCO-র এই সিদ্ধান্তের প্রশংসা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। গোটা বিশ্বে যত ভারতীয় আছে, তাদের সবার কাছে এটা গর্বের বিষয় বলে উল্লেখ করেছেন তিনি।

প্রধানমন্ত্রী তাঁর এক্স পোস্টে লিখেছেন, ভারতের যে ঐতিহ্য ও প্রাচীন সংস্কৃতি সেটাই স্বীকৃতি পেল UNESCO-র হাত ধরে। গীতা ও নাট্যশাস্ত্র কীভাবে বছরের পর বছর ধরে বিশ্ব জুড়ে এক অনুপ্রেরণা দিয়ে চলেছে, সে কথাও উল্লেখ করেছেন মোদী।

কেন্দ্রীয় সংস্কৃতি ও পর্যটন মন্ত্রী গজেন্দ্র সিং শেখওয়াতের একটি পোস্ট এদিন রিটুইট করেছেন প্রধানমন্ত্রী। সেখানে কেন্দ্রীয় মন্ত্রী জানিয়েছেন, গীতা ও নাট্যশাস্ত্র UNESCO-র মেমোরি অব ওয়ার্ল্ড রেজিস্টারে জায়গা করে নিয়েছে। তিনি উল্লেখ করেছেন এগুলি নিছক সাধারণ কোনও সাহিত্য নয়। গীতা হল এক আধ্য়াত্মিক নথি আর নাট্যশাস্ত্রে উল্লেখ আছে শিল্পকলা।

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহও ভারতবাসীকে এই কারণে শুভেচ্ছা জানিয়েছেন UNESCO জানিয়েছে, মোট ৭৪টি নতুন বিষয় জায়গা পেয়েছে ওই রেজিস্টারে। সংখ্যাটা বেড়ে দাঁড়িয়েছে মোট ৫৭০।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *