IPL-এ ব্যাট-গজ ব্যাটারদের কাঁটা, সরু হচ্ছে নারিনদের ক্রিকেটীয় অস্ত্র! - Bengali News | The bat check test in the IPL 2025 Explained - 24 Ghanta Bangla News
Home

IPL-এ ব্যাট-গজ ব্যাটারদের কাঁটা, সরু হচ্ছে নারিনদের ক্রিকেটীয় অস্ত্র! – Bengali News | The bat check test in the IPL 2025 Explained

Spread the love

IPL-এ ব্যাট-গজ ব্যাটারদের কাঁটা, সরু হচ্ছে নারিনদের ক্রিকেটীয় অস্ত্র!Image Credit source: X

ব্যাটারদের কাছে ব্যাটই তাঁদের ২২ গজের আসল অস্ত্র। আর সেই ব্যাটই যদি বাধা হয়ে দাঁড়ায়? ব্যাটাররা মাঠের কোন দিকে যে যাবেন, কূলকিনারাই খুঁজে পাবেন না। চলতি আইপিএলে ব্যাট নিয়েই খানিক যেন কচকচানি হচ্ছে ক্রিকেটার ও আম্পায়ারদের! বিষয়টা ঠিক কী? আসলে সাবালক আইপিএলে একাধিক ক্রিকেটারের ব্যাটের প্রস্থ কমাতে হচ্ছে। কারণ একটাই। ব্যাট-গজ হল ব্যাট মাপার এক সরঞ্জাম, সেখানেই কয়েকজন ক্রিকেটারের ব্যাট আটকে যাচ্ছে। নিয়ম বলছে, ব্যাট-গজ দিয়ে গলতে হবে ব্যাট, তা হলেই মিলবে সেই ব্যাট নিয়ে খেলার সবুজ সংকেত। একটি ব্যাটের দৈর্ঘ্য প্রস্থ কত হওয়া উচিত? চলুন সেগুলোই জেনে নেওয়া যাক।

যে সকল ক্রিকেটাররা সারা বছর ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট লিগে খেলেন, তাঁদের অনেকেই মোটা ব্যাট ব্যবহার করেন। যাতে ব্যাট ছোঁয়ালেই দ্রুত বল বাউন্ডারি লাইনে পৌঁছে যায়। অল্প সময়ে বেশি রান করার জন্য এই ধরনের ব্যাটের জনপ্রিয়তা বেড়েছে। অনেক সময় মোটা ব্যাট হওয়ার ফলে বৈধতার মাপকাঠি ছাড়িয়ে যায়। একাধিক ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট লিগে ব্যাটের দৈর্ঘ্য প্রস্থ মাপা হয় না। তবে এ বারের আইপিএলে বেশি করে এই ব্যাট-গজে ব্যাট মাপার দৃশ্য দেখা যাচ্ছে।

নিয়ম কী বলছে? বৈধ ব্যাটের দৈর্ঘ্য – ২.৬৮ ইঞ্চি, প্রস্থ – ৪.৩৩ ইঞ্চি এবং ব্যাটের ব্লেডের আয়তন সর্বাধিক ১.৬১ ইঞ্চি পর্যন্ত হতে পারে। যদি কোনও ক্রিকেটারের ব্যাটের মাপ এর থেকে বেশি হয় এবং ব্যাট-গজ টেস্টে ফেল করে, তা হলে তাঁকে ব্যাট বদল করেই খেলতে হবে।

চলতি আইপিএলে পঞ্জাব কিংসের বিরুদ্ধে কেকেআরের ম্যাচে সুনীল নারিনের ব্যাট ‘ব্যাট-গজ’ টেস্টে ফেল করে। একা নারিনের নয়, আন্দ্রে রাসেল, রমনদীপ সিং, অনরিখ নর্টজের ব্যাটের প্রস্থও বেশি। তাই তাঁদের মূল অস্ত্র আগের থেকে সরু করতে হচ্ছে। রাজস্থানের ক্রিকেটার রিয়ান পরাগকের ব্যাটও ব্যাট-গজ টেস্টে ফেল করেছে। নেটদুনিয়ায় রোহিতের এক ভিডিয়োও ঘোরাফেরা করছে। সেখানে দেখা যায়, আম্পায়ার তাঁর ব্যাট চেক করতে চাইছেন। দেখা যায় ব্যাট-গজে তা আটকে যাচ্ছে। এরপর রোহিত নিজে সেই ব্যাট-গজ হাতে নিয়ে ব্যাট মাঝে রাখতেই তা এক প্রান্ত থেকে অপর প্রান্তে বেরিয়ে যায়।

হঠাৎ করেই অবশ্য আইপিএলে ব্যাটের দৈর্ঘ্য প্রস্থ মাপার প্রক্রিয়া শুরু হয়নি। ১৩ এপ্রিল থেকে ব্যাট পরীক্ষা বাধ্যতামূলক করার আগে আইপিএলের ১০ টিমকে এ বিষয়ে জানানো হয়েছিল। একইসঙ্গে ১০টা টিমকে ব্যাট-গজও দেওয়া হয়েছিল, যাঁতে ক্রিকেটাররা নিজেদের ব্যাট পরীক্ষা করতে পারেন। এ ছাড়া ম্যাচের দিন ফিল্ড আম্পায়ার ব্যাট পরীক্ষা করছেন। নিয়ম তো সকলের জন্য সমান। তাই এখানে গোসা করার কারও জায়গা নেই।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *