MS Dhoni: ধোনি দিলওয়ালা! হুইলচেয়ারে ভক্তকে দেখেই এগিয়ে গেলেন ক্যাপ্টেন কুল, তারপর... - Bengali News | Ahead of MI vs CSK IPL match MS Dhoni goes to take selfie with a wheelchair bound fan, watch video - 24 Ghanta Bangla News
Home

MS Dhoni: ধোনি দিলওয়ালা! হুইলচেয়ারে ভক্তকে দেখেই এগিয়ে গেলেন ক্যাপ্টেন কুল, তারপর… – Bengali News | Ahead of MI vs CSK IPL match MS Dhoni goes to take selfie with a wheelchair bound fan, watch video

Spread the love

ধোনি দিলওয়ালা! হুইলচেয়ারে ভক্তকে দেখেই এগিয়ে গেলেন ক্যাপ্টেন কুল, তারপর…Image Credit source: PTI

ভক্তের ভগবান ধোনি — এ কথা ক্যাপ্টেন কুলের জন্য বলাই যায়। মহেন্দ্র সিং ধোনিকে পছন্দ করেন না, এমন মানুষ খুঁজে পাওয়া খানিক কঠিন। আট থেকে আশি সকলেই একবাক্যে এখনও বলেন, ‘ধোনিকে ভালোবাসি।’ আইপিএলের মঞ্চেই শুধু এখন ধোনিকে ক্রিকেট খেলতে দেখতে পান তাঁর অনুরাগীরা। তাই তাঁর উপস্থিতি অনুভব করার কোনও সুযোগ মিস করতে চান না মাহিপ্রেমীরা। ধোনিও নিরাশ করেন না তাঁর ভক্তদের। নেটদুনিয়ায় দিলওয়ালা ধোনির এক ভিডিয়ো ভাইরাল হয়েছে। যেখানে দেখা যায় হুইলচেয়ারে বসে থাকা এক ভক্তকে দেখে এগিয়ে যান ক্যাপ্টেন কুল। তারপর কী হয়েছে?

এক্সে ভাইরাল হওয়া এক ভিডিয়োতে দেখা যায়, এয়ারপোর্টে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে যাচ্ছেন ধোনি। সেখানে একটি জায়গা থেকে অন্যদিকে যাওয়ার সময় ধোনি দেখতে পান হুইলচেয়ারে বসে থাকা এক ফ্যানকে। ধোনি সঙ্গে সঙ্গে সেই মহিলার পাশে দাঁড়ান। নিরাপত্তারক্ষীরাও দাঁড়িয়ে পড়েন। এরপর ধোনি নিজে সেই মহিলা ভক্তর হাত থেকে ফোন নিজের হাতে নেন। এবং হাসিমুখে সেলফি তুলে ফোন তাঁকে ফেরত দেন।

এই ভিডিয়োর কমেন্ট সেকশনে ধোনির প্রতি ভালোবাসা উজাড় করে দিয়েছেন তাঁর অনুরাগীরা।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *