Elon Musk: একের পর এক সন্তানের বাবা হচ্ছে, মহিলাদের দিচ্ছেন স্পার্ম! ইলন মাস্কের গোপন-কাণ্ড ফাঁস! - Bengali News | Elon Musk has given birth to at least 14 childreen, wants to make legion - 24 Ghanta Bangla News
Home

Elon Musk: একের পর এক সন্তানের বাবা হচ্ছে, মহিলাদের দিচ্ছেন স্পার্ম! ইলন মাস্কের গোপন-কাণ্ড ফাঁস! – Bengali News | Elon Musk has given birth to at least 14 childreen, wants to make legion

Spread the love

ওয়াশিংটন: বিশ্বের অন্যতম ধনী ব্যক্তি ইলন মাস্ক বিভিন্ন সময় উঠে আসেন সংবাদ শিরোনামে। টেসলা কর্তার একাধিক স্ত্রী ও সন্তানের কথা সবাই জানেন। তবে এবার আর থেকে থাকতে চান না মাস্ক, সন্তানদের ‘আর্মি’ গড়ে ফেলবেন তিনি। ওয়াল স্ট্রিট জার্নালে প্রকাশিত তথ্য অনুযায়ী, স্যারোগেসির উপর ভরসা করে একের পর এক সন্তানের জন্ম দিচ্ছেন তিনি।

বিলিয়নেয়ার ইলন মাস্কের সে সব চুক্তি নাকি হচ্ছে গোপনে গোপনে। বদলে মহিলাদের আর্থিক সাহায্যও করছেন মাস্ক। জানা গিয়েছে, গত বছরের সেপ্টেম্বর মাসে ২৬ বছরের অ্যাশলে সেন্ট ক্লেয়ার মাস্কের ১৩ তম সন্তানের জন্ম দিয়েছেন। তিনি জানিয়েছেন, ইলন মাস্ক তাঁকে বারবার মেসেজ করে স্যারোগেসির কথা বলতেন।

ইলন মাস্কের অন্তত ১৪ সন্তানের কথা প্রকাশ্য়ে এসেছে। যে মহিলারা সেই সন্তানের জন্ম দিয়েছেন, তাঁদের মধ্যে রয়েছেন সেন্ট ক্লেয়ার, সিঙ্গার গ্রাইমস, নিউরালিঙ্কের এক্সিকিউটিভ শিভন জিলিস ও মাস্কের প্রাক্তন স্ত্রী জাস্টিন মাস্ক।

তবে সূত্রের খবর, সন্তানের সংখ্যা ১৪-তেই থেমে নেই। জাপানের এক হাই প্রোফাইল মহিলাকে নাকি নিজের শুক্রানু দিয়েছেন ইলন মাস্ক।

তবে চার সন্তানের জন্ম দেওয়া শিভন জিলিস এই মায়েদের মধ্য়ে বিশেষ গুরুত্ব পান। বিভিন্ন অনুষ্ঠানে মাস্কের সঙ্গে দেখা যায় তাঁকে। এমনকী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গেও শিভন জিলিসকে নিয়ে দেখা করতে গিয়েছিলেন মাস্ক। আরও জানা যাচ্ছে যে মা হওয়ার জন্য সেন্ট ক্লেয়ারকে ১৫ মিলিয়ন ডলার ও মাসে মাসে ১ লক্ষ ডলার দেওয়ার কথা বলা হয়েছিল। শর্ত ছিল, বাবার নাম প্রকাশ্যে আনতে পারবেন না তিনি। কিন্ত মাস্কের নাম তিনি প্রকাশ্য়ে আনায় কমিয়ে দেওয়া হয় টাকার অঙ্ক।

আসলে ইলন মাস্ক মনে করেন, জন্মের হার বৃদ্ধি না পেলে মানব সভ্যতা বিপদের মুখে পড়বে। স্মার্ট ব্যক্তিদের অনেক বেশি সন্তানের জন্ম দেওয়া উচিত বলেও মনে করেন তিনি। তাই মানব সভ্যতাকে রক্ষা করতেই সম্ভবত একের পর এক সন্তানের জন্ম দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *