মুর্শিদাবাদের দুই থানার আইসি বদল! অশান্তির পরে আসছেন নতুন অফিসার, বাংলার মুখ
ভয়াবহ অশান্তি ছড়িয়েছিল মুর্শিদাবাদে। মূলত সামসেরগঞ্জের কয়েকটি পকেটে ছড়িয়েছিল গণ্ডগোল। এছাড়াও আরও কয়েকটি থানা এলাকায় ছড়িয়েছিল অশান্তি, হিংসা।
এবার সামসেরগঞ্জ ও সুতি থানার আইসিকে বদলি করা হল। এবার সামসেরগঞ্জের নতুন আইসি হচ্ছেন সুব্রত ঘোষ। তিনি পূর্ব মেদিনীপুরের ভূপতিনগরের সার্কেল ইনসেপেক্টর ছিলেন। তিনি এবার আসছেন জঙ্গিপুর পুলিশ জেলার সামসেরগঞ্জের আইসি হিসাবে। অন্যদিকে সুতি থানার আইসি হচ্ছেন সুপ্রিয় রঞ্জন মাঝি। তিনি পূর্ব বর্ধমান সদরের ট্রাফিক গার্ডের আইসি হিসাবে পোস্টিং ছিলেন।
প্রাথমিকভাবে মনে করা হচ্ছে মুর্শিদাবাদের ওই সমস্ত এলাকায় অশান্তির জেরে তাঁদেরকে সরানো হল অন্য়ত্র।
বিস্তারিত আসছে…