উত্তরবঙ্গ মেডিক্যালে ফের র‍্যাগিং, বিক্ষোভ, ফিরতে হল রোগীদের, ব্যাহত পরিষেবা, বাংলার মুখ - 24 Ghanta Bangla News
Home

উত্তরবঙ্গ মেডিক্যালে ফের র‍্যাগিং, বিক্ষোভ, ফিরতে হল রোগীদের, ব্যাহত পরিষেবা, বাংলার মুখ

Spread the love

ফের উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজে র‍্যাগিংয়ের অভিযোগ। হাসপাতালের ফিজিক্যাল মেডিসিন অ্যান্ড রিহ্যাবিলিটেশন (পিএমআর) বিভাগের এক ছাত্রীকে নিয়মিত মানসিক ও শারীরিক হেনস্থা করার অভিযোগ উঠেছে। এর আগেও পুলিশের কাছে অভিযোগ জানিয়েছিলেন ওই ছাত্রী। কিন্তু, পুলিশের তরফে কোনও ব্যবস্থা না নেওয়ায় এদিন প্ল্যাকার্ড হাতে নিয়ে পড়ুয়াদের একাংশ বিক্ষোভ করেন। ওই বিভাগের পড়ুয়াদের আন্দোলনের জেরে রোগীদের ফিরিয়ে দেওয়া হয়। কার্যত এদিন বিভাগের চিকিৎসা পরিষেবা ব্যাহত হয়।

আরও পড়ুন: হাসপাতালের সেমিনার হলে ‘ভারতের ম্যাচ দেখায়’ শোকজ পড়ুয়াকে, ডিনকে অপসারণের দাবি

ছাত্রীর দাবি, র‍্যাগিংয়ের বিষয়ে আগেই তিনি পুলিশ ও অ্যান্টি র‍্যাগিং কমিটির কাছে অভিযোগ দায়ের করেছিলেন। কিন্তু, কোনও ব্যবস্থা নেওয়া হয়নি। তাই এদিন হাতে ব্যানার-প্ল্যাকার্ড নিয়ে প্রতিবাদে সামিল হন তাঁরা। বুধবার আন্দোলনের জেরে পিএমআর বিভাগের পরিষেবা ব্যাহত হয়। ফলে চিকিৎসা না পেয়ে ফিরে যেতে হয় রোগীদের।

উল্লেখ্য, সোমবারই হাসপাতালের এই বিভাগে পুরুষ ও মহিলা আলাদা করা হয়েছে। আর এদিন বিক্ষোভ করলেন পড়ুয়ারা। অভিযোগ, ওই বিভাগের অধ্যাপক প্রতাপ নন্দি ছাত্রীদের শরীর নিয়ে খারাপ মন্তব্য করেন। ছাত্রীদের আলাদাভাবে ডেকে নিজের ফোন নম্বর দেন। এনিয়ে বিভাগীয় প্রধানের কাছে পড়ুয়ারা অভিযোগ জানিয়েছিলেন। কিন্তু, অভিযোগ জানানোর পর থেকেই ওই ছাত্রীকে হেনস্থা আরও বেড়েছে। শুধু মানসিক নয়, পরীক্ষায় ফেল করিয়ে দেওয়ার হুমকিও দেওয়া হয়েছে বলে অভিযোগ।

আরও জানা গিয়েছে, জানুয়ারি মাসে পিএমআর বিভাগের ওই ছাত্রী পিকনিকে না যেতে চাওয়ায় দ্বিতীয় বর্ষের এক ছাত্র তাঁকে হুমকি দেন বলে দাবি। এমনকি কাজের সময় ফোনে ও হোয়াটসঅ্যাপে একাধিকবার অশালীন মন্তব্য ও গালিগালাজ করা হয় বলে অভিযোগ। তাঁকে অন্যত্র বদলির দাবি জানিয়েছেন ছাত্রছাত্রীরা। ওই ছাত্রীর আরও অভিযোগ, এনিয়ে প্রতিবাদ করার পরেই তাঁকে কাজ করতে দেওয়া হয় না। রোগী দেখতে দেওয়া হয় না। এমনকী অধ্যাপক ওই ছাত্রীর সঙ্গে কথাও বলেন না। এই অবস্থায় ওই অধ্যাপকের বদলির পাশাপাশি

ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত ও দোষীদের বিরুদ্ধে কড়া পদক্ষেপের দাবি তুলেছেন আন্দোলনকারীরা। বিভাগের প্রধান ডাঃ পার্থ প্রতিম পান জানিয়েছেন, তিনি পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছেন। তবে আন্দোলনরত ছাত্রছাত্রীদের সঙ্গে আলোচনায় বসার কথা থাকলেও সকাল থেকেই বিক্ষোভের মুখে পড়তে হয় তাঁকে।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *