PBKS vs KKR Confirmed Playing XI, IPL 2025: রাহানের টিমকে বড় টার্গেট দিতে চায় শ্রেয়সের পঞ্জাব, দেখুন দুই দলের একাদশ – Bengali News | IPL 2025 Confirmed Playing XI PBKS vs KKR today IPL match Punjab Kings vs Kolkata Knight Riders Match 31 In Bengali
মুখোমুখি রাহানে-শ্রেয়সের দলImage Credit source: PTI FILE
কলকাতা: এক বছর আগে কেকেআরকে (KKR) আইপিএল (IPL) চ্যাম্পিয়ন বানিয়েছিলেন শ্রেয়স আইয়ার। আজ, রাতে মুল্লানপুরে সেই দলই শ্রেয়সের প্রতিপক্ষ। এক বছর আগে যাঁরা ছিলেন সতীর্থ, সেই তাঁরাই যখন প্রতিপক্ষ হিসেবে মাঠে নামবেন, তখন শ্রেয়স হয়তো দু’বার ভাববেন। মঙ্গলবার রাতে চ্যাম্পিয়ন ক্যাপ্টেন এ বার ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের বিরুদ্ধে। এখানেই যেন এক আলাদা ব্যাটেল। আপাতত টস জিতলেন পঞ্জাবের অধিনায়ক শ্রেয়স আইয়ার।
টস জিতে প্রীতির পঞ্জাবের অধিনায়ক শ্রেয়স বলেন, ‘আমরা প্রথমে ব্যাটিং করব। শেষ দুটো ম্যাচে উইকেট ভালোই আচরণ করেছে। শেষ ২টো ম্যাচে যে দল প্রথমে ব্যাটিং করেছে, তারাই জিতেছে। এটা বলব যে আমাদের ফিল্ডিং উন্নত করতে হবে। যত সম্ভব বেশি ক্যাচ নিতে হবে। তা হলে মোমেন্টাম সেট হবে। বলের দিকেই নজর রাখতে হবে। এবং সুযোগ কাজে লাগাতে হবে।’
কেকেআরের অধিনায়ক টসের পর জানান, আজ একাদশে একটা পরিবর্তন। মইন আলির জায়গায় একাদশে এসেছেন অনরিখ নর্টজে।