শিলিগুড়িতে সাম্প্রদায়িক হিংসা, চড়ক সন্ন্যাসীদের ওপর ‘হামলা’, ইটবৃষ্টির অভিযোগ, বাংলার মুখ - 24 Ghanta Bangla News
Home

শিলিগুড়িতে সাম্প্রদায়িক হিংসা, চড়ক সন্ন্যাসীদের ওপর ‘হামলা’, ইটবৃষ্টির অভিযোগ, বাংলার মুখ

Spread the love

এবার সাম্প্রদায়িক উত্তেজনা ছড়াল শিলিগুড়ি পুরসভা এলাকায়। দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষের জেরে উত্তপ্ত হয়ে উঠল শিলিগুড়ি পুরসভার ৪ নম্বর ওয়ার্ড। সংঘর্ষ থামাতে গিয়ে আহত হলেন ২ পুলিশকর্মী। সোমবার সকালে এই ঘটনার পর থেকে থমথমে গোটা এলাকা। টহল দিচ্ছে পুলিশ। সাধারণ মানুষকে গুজবে কান না দিতে অনুরোধ করেছেন পুলিশ কমিশনার।

জানা গিয়েছে, শিলিগুড়ি পুরসভার ৪ নম্বর ওয়ার্ডের ওই এলাকায় কয়েকদিন আগে কয়েকজন গাজন সন্ন্যাসীর ওপর হামলা হয়েছিল। এই নিয়ে উত্তেজনা ছিল এলাকায়। সোমবার ভোর সাড়ে ৫টা নাগাদ হঠাৎই এলাকা উত্তপ্ত হয়ে ওঠে। এক পক্ষ অপর পক্ষকে লক্ষ্য করে পাথর ছুড়তে শুরু করে। পালটা পাথর ছোড়ে অপরপক্ষ। বেশ কয়েকটি বাড়ি ও টোটো ভাঙচুর করা হয় বলে অভিযোগ। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় বিশাল পুলিশবাহিনী। পৌঁছন পুলিশ কমিশনার নিজে। কাঁদানে গ্যাসের সেল ব্যবহার করতে হয় পুলিশ। ২ পক্ষের সংঘর্ষের মাঝে পড়ে ২ পুলিশকর্মী আহত হয়েছেন বলে জানা গিয়েছে।

পুলিশের হস্তক্ষেপে আপাতত শান্ত পরিস্থিতি। তবে এলাকায় টহল দিচ্ছে পুলিশ ও RAF. পুলিশ কমিশনার পি সুধাকর জানিয়েছেন, একটি গুজব থেকে সোমবার সকালে সংঘর্ষ বাঁধে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে। তবে সাধারণ মানুষকে বলব গুজবে কান দেবেন না।

এই ঘটনার পর শিলিগুড়ি শহরজুড়ে সতর্কতা জারি করা হয়েছে। বিভিন্ন জায়গায় সাধারণ পোশাকে টহল দিচ্ছে পুলিশ।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *