WB Rain and Kolkata Weather Update: বাংলায় ঝড়-বৃষ্টি চলবে চৈত্রের শেষ ও পয়লা বৈশাখেও, কোন কোন জেলায় বর্ষণ নামবে?
চৈত্র মাসের শেষ এবং বৈশাখ মাসের শুরুতে পশ্চিমবঙ্গের একাধিক জেলায় ঝড়-বৃষ্টি চলবে। চৈত্র সংক্রান্তি (সোমবার) এবং পয়লা বৈশাখে (মঙ্গলবার) বিভিন্ন জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি এবং ঝড় হবে। আগামী কয়েকদিন পশ্চিমবঙ্গের আবহাওয়া কেমন থাকবে? তা দেখে নিন।