PM Modi Meeting: শাহের পর এবার প্রধানমন্ত্রীর বৈঠকে ডাক পড়ল শতাব্দী-ইউসুফদের, ভবিষ্যৎ লেখা হচ্ছে? | NCPI, Shiv Sena MPs Called in PM Narendra Modi's Breakfast Meeting, Will their Fate be decided? - 24 Ghanta Bangla News
Home

PM Modi Meeting: শাহের পর এবার প্রধানমন্ত্রীর বৈঠকে ডাক পড়ল শতাব্দী-ইউসুফদের, ভবিষ্যৎ লেখা হচ্ছে? | NCPI, Shiv Sena MPs Called in PM Narendra Modi’s Breakfast Meeting, Will their Fate be decided?

Spread the love

দিল্লিতে প্রধানমন্ত্রীর বৈঠকে ডাক এনসিপিআই সাংসদদের।Image Credit: TV9 বাংলা

নয়া দিল্লি: স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের (Amit Shah) সঙ্গে সাক্ষাৎ এনসিপিআই(NCPI)-র পাঁচ সাংসদের। এবার প্রধানমন্ত্রীরও মুখোমুখি হবেন তারা। আগামীকাল, শুক্রবার এনসিপিআই সাংসদদের সঙ্গে প্রাতরাশ বৈঠকে বসবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Narendra Modi)।

জানা গিয়েছে, মূলত শিবসেনা, এনসিপি-সহ নতুন যারা এনডিএ শরিক হয়েছেন, সেই সকল সাংসদদের বৈঠকে ডাকা হয়েছে। তবে আবু তাহের এবং খলিলুর রহমান বৈঠকে থাকবেন কিনা,  তা এখনও নিশ্চিত নয়। কারণ
আগামীকাল কলকাতায় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে বৈঠক রয়েছে আবু তাহের এবং খলিলুর রহমানের। তবে প্রধানমন্ত্রী মোদীর ডাকা বৈঠকে যাবেন ইউসুফ পাঠান।

তিনি সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে আজ বলেন, “আমরা এনসিপিআই-তে রয়েছি। এনসিপিআই-তে আমরা সবাই একজোট রয়েছি। দেশের স্বার্থে, দেশের জন্য যা ভালো হবে, আমরা তাই করব। প্রধানমন্ত্রীর আমন্ত্রণ এসেছে। ফোনও এসেছিল। অবশ্যই যাবো। দেশের প্রধানমন্ত্রী আমন্ত্রণ করলে অবশ্যই যাওয়া উচিত।”

অন্যদিকে, আজ অমিত শাহের সঙ্গে সাক্ষাৎ করেন এনসিপিআই-র তিন মুসলিম সাংসদ আবু তাহের, খলিলুর রহমান ও ইউসুফ পাঠান। তাদের সঙ্গে বৈঠকে উপস্থিত ছিলেন আরেক সাংসদ শতাব্দী রায়ও। বৈঠকে কী কথা হল, সেই প্রসঙ্গে বীরভূমের সাংসদ বলেন, “ওঁরা (তিন সাংসদ) মূলত নিজেদের এলাকার সমস্য়া নিয়ে কথা বলেছেন। আমিও আমার এলাকা, পশ্চিমবঙ্গের সামগ্রিক কিছু সমস্যা ও উন্নয়ন নিয়েই কথা বলেছি।”

প্রধানমন্ত্রীর আমন্ত্রণে এনসিপিআই সাংসদরা যোগ দেবেন কি না, এই প্রশ্নের উত্তরে বলেন, “অনেক সাংসদই ফিরে গিয়েছেন। আগামিকাল মুখ্যমন্ত্রীর সঙ্গেও বৈঠক আছে আবু তাহের সহ কয়েকজনের। এত স্বল্প সময়ে সকলের আসা সম্ভব হবে না বলেই মনে হচ্ছে।”

প্রসঙ্গত, এনসিপিআই সাংসদদের ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন উঠেছে। জল্পনা শোনা যাচ্ছে, ২০ জন এনসিপিআই সাংসদকে বিজেপির অংশ করে নেওয়া হতে পারে। যদিও এই প্রস্তাবে বেঁকে বসেছেন তিন মুসলিম সাংসদ। শেষ পর্যন্ত তাদের কী হয়, তা-ই এখন দেখার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *