হলদিয়ার একাধিক শিল্পসংস্থার সম্প্রসারণ, ১০ হাজার কোটি টাকার বিনিয়োগ বার্তা মন্ত্রীর - 24 Ghanta Bangla News
Home

হলদিয়ার একাধিক শিল্পসংস্থার সম্প্রসারণ, ১০ হাজার কোটি টাকার বিনিয়োগ বার্তা মন্ত্রীর

Spread the love

বাংলায় শিল্পের সম্ভাবনা বাড়ছে। আর এই বার্তা দিয়েছেন হলদিয়া উন্নয়ন কর্তৃপক্ষ আয়োজিত সাংস্কৃতিক উৎসবের শিল্প ও কর্মসংস্থান বিষয়ক সেমিনারে রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম। হলদিয়া হচ্ছে বন্দরশহর। আর সেখানের একাধিক শিল্প সংস্থার সম্প্রসারণে প্রায় ১০ হাজার কোটি টাকার বিনিয়োগ প্রস্তাব এসেছে। তার জেরে রাজ্যেই এখন কাজের সুযোগ বাড়ছে। এসব হয়ে গেলে স্কুল কলেজের পড়ুয়া এবং চাকরিপ্রার্থী তরুণ প্রজন্মের অনেক উপকার হবে। এই বিষয়ে বলার সময় পুরমন্ত্রীর দাবি, সদ্য শেষ হওয়া আর্থিক বছরে সারা দেশের নিরিখে বাংলায় ৪০ শতাংশ বেশি কর্মসংস্থান হয়েছে।

শিল্প এবং কর্মসংস্থান বাড়াতে হয়েছে একের পর এক বিজনেস সামিট। খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিদেশে পাড়ি দিয়েছিলেন লগ্নি টানতে। সেটা অনেকটাই সফল বলে মনে করেন রাজ্য সরকারের মন্ত্রীরা। এই বিষয়ে এবার পুরমন্ত্রী ফিরহাদ হাকিম বলেন, ‘‌বাংলায় ব্যবসা বাণিজ্য ভাল বলেই তো জিএসটি আদায় সবচেয়ে বেশি। আর তাতে গুরুত্বপূর্ণ ভূমিকা নিচ্ছে বাংলার ক্ষুদ্র ও মাঝারি শিল্প। হেভি ইন্ডাস্ট্রি বা বড় শিল্প গড়তে যে ছাড় লাগে, সবই গুজরাটের দিকে চলে গিয়েছে। তাই অন্যান্য রাজ্যের সঙ্গে বাংলাও বঞ্চিত হচ্ছে। আইওসি–সহ হলদিয়ার যে সমস্ত ছোট ও বড় শিল্প সংস্থা রয়েছে, তাদের সম্প্রসারণের জমি সমস্যা হবে না।’‌

আরও পড়ুন:‌ পথ দুর্ঘটনা বেড়েই চলেছে, এবার বড় উদ্যোগ বিধাননগর পুলিশের,সাব ট্রাফিক গার্ড গড়ল

রাজ্য সরকারের এখন নিজস্ব ল্যান্ড ব্যাঙ্ক রয়েছে। পরিকাঠামো থেকে পরিবেশ রয়েছে শিল্পের। এই কথা বারবার শোনা গিয়েছে বাণিজ্য সম্মেলনে মুখ্যমন্ত্রীর মুখে। আর এবার ফিরহাদ হাকিমের বক্তব্য, ‘‌হলদিয়া উন্নয়ন কর্তৃপক্ষের ল্যান্ড ব্যাঙ্কের জমিতে ‘ওয়াটার বডি’ নিয়ে একটু সমস্যা আছে। ওই বিষয়টি শীঘ্রই মিটে যাবে। মুখ্যমন্ত্রী রাজ্যে শিল্প বিনিয়োগ তদারকি করার জন্য একটি স্পেশাল টিম তৈরি করেছেন। শিল্প স্থাপনে বা অগ্রগতিতে কোনও সমস্যা হলে তা মুখ্যমন্ত্রীকে সরাসরি রিপোর্ট করা হবে।’‌ এই সমস্যা মিটে গেলেই শিল্পের সম্প্রসারণের কাজ শুরু হবে বলে সূত্রের খবর।

হলদিয়ায় শিল্প যে আসছে সেটা টের পাওয়া যায় জমির দাবি দেখে। শিল্প, কলকারখানা গড়ে তুলতে জমির চাহিদা বাড়ছে। হলদিয়া উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান জ্যোতির্ময় করের কথায়, ‘‌অনেকগুলি শিল্প সংস্থা ইতিমধ্যেই জমি চেয়েছে। জমি অধিগ্রহণের সময় ব্যক্তিগত জমি বা পুকুরের মতো ওয়াটার বডি আমাদের ল্যান্ড ব্যাঙ্কে এসেছে। মুখ্যমন্ত্রী জমির ব্যাপারে অত্যন্ত সতর্ক। শিল্প সংস্থাকে জমি দিতে চায় রাজ্য সরকার। তবে ওয়াটার বডির চরিত্র বদল করা যাবে না। হলদিয়ায় নানা শিল্প সংস্থা ২৪০ একর জমি চেয়েছে শিল্প গড়তে। শিল্প প্রস্তাবগুলি রাজ্য মন্ত্রিসভার অনুমোদনের অপেক্ষায় আছে। জমি সমস্যার সমাধান হলেই ১০ হাজার কোটি টাকা বিনিয়োগ হতে চলছে।’‌

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *