Shubman Gill: সহজ ক্যাচ মিস, 'দ্বিতীয় সুযোগ' পেতেই জ্বলে উঠলেন শুভমন গিল - Bengali News | Shubman Gill slams half century against New Zealand in 3rd Test Day 2 - 24 Ghanta Bangla News
Home

Shubman Gill: সহজ ক্যাচ মিস, ‘দ্বিতীয় সুযোগ’ পেতেই জ্বলে উঠলেন শুভমন গিল – Bengali News | Shubman Gill slams half century against New Zealand in 3rd Test Day 2

Spread the love

Shubman Gill: সহজ ক্যাচ মিস, ‘দ্বিতীয় সুযোগ’ পেতেই জ্বলে উঠলেন শুভমন গিল
Image Credit source: BCCI

কলকাতা: দলের প্রয়োজনে যে কোনও পরিস্থিতিতে জ্বলে উঠতে হবে। এটাই যেন মনকে বুঝিয়ে মুম্বইতে নেমেছেন ভারতীয় ক্রিকেটের প্রিন্স। ওয়াংখেড়েতে চলতি ভারত-নিউজিল্যান্ডের তৃতীয় টেস্টে ঋষভ পন্থ ও শুভমন গিলের সুবাদে প্রথম ঘণ্টাটা ভালোই কেটেছে টিম ইন্ডিয়ার। দুই তরুণ তুর্কিই হাফসেঞ্চুরি করেছেন মুম্বইতে। গিলের হয়তো হাফসেঞ্চুরিটা মাঠেই পড়ে থাক। যদি তিনি দ্বিতীয় সুযোগ না পেতেন।

৪৫ রানে যখন ছিলেন শুভমন গিল, আউট হওয়ার প্রবল সুযোগ তৈরি হয়েছিল। ২৬.১ ওভারে গ্লেন ফিলিপসের ডেলিভারিতে বড় শট মারতে গিয়েছিলেন শুভমন গিল। লং-অনের দিকে যায় গিলের মারা বল। সেখানে ক্যাচ নেওয়ার জন্য দৌড়ে আসেন সাবস্টিটিউট হিসেবে নামা মার্ক চ্যাপম্যান। কিন্তু ক্যাচ ফস্কান চ্যাপম্যান। এরপর ৬৬ বলে হাফসেঞ্চুরি পূর্ণ করেন শুভমন গিল।

কিউয়িদের বিরুদ্ধে প্রথম টেস্টে খেলা হয়নি শুভমন গিলের। পুনে টেস্টে ফেরেন একাদশে। সেখানে দুই ইনিংসে ৩০ ও ২৩ রান করেন শুভমন। এ বার মুম্বইতে তিনে নেমে অর্ধশতরান করেছেন গিল।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *