কসবায় পুলিশের লাথি! গড়িয়াহাটে রাস্তা বন্ধ করে শুয়ে পড়েন চাকরিহারা শিক্ষকরা, বাংলার মুখ
কসবা থেকে বেরিয়ে গড়িয়াহাটে বিক্ষোভে শামিল হয়েছিলেন চাকরিহারা শিক্ষকরা। গড়িয়াহাট মোড় অবরূদ্ধ করেছিলেন তাঁরা। গড়িয়াহাট মোড়ে রাস্তার উপর শুয়ে পড়েন তাঁরা। তাঁদের দাবি, দিদিমণি বলেছিলেন আমায় সময় দিলে যোগ্য অযোগ্য শিক্ষকদের তালিকা আলাদা করে দিতে পারব। সেটা তিনি এবার করে দিন।
বুধবার কসবায় ডিআই অফিসে আন্দোলনে গিয়েছিলেন চাকরিহারা শিক্ষকরা। আর তখনই পুলিশের লাঠিপেটা খেতে হয় তাঁদের। এমনকী পুলিশ লাথিও মারে তাঁদের। অভিযোগ তাঁদের।
গড়িয়াহাটে একেবারে বাসের সামনে রাস্তায় শুয়ে পড়েন চাকরিহারা শিক্ষকরা। একাধিক শিক্ষিকাও রাস্তায় বসে পড়েন। একাধিক চাকরিহারা বলেন, যোগ্য়দের তালিকা প্রকাশ করতে হবে। এসএসসিকে সেই লিস্ট প্রকাশ করতে হবে।
এদিকে গড়িয়াহাট মোড় কলকাতার অন্যতম ব্যস্ততম এলাকা। সেই এলাকা কার্যত অবরূদ্ধ হয়ে যায়। একেবারে গোল হয়ে বসে যান চাকরিহারা শিক্ষকরা। তাঁদের একাংশের মতে, আমাদের রাস্তায় নামিয়ে দেওয়া হয়েছে। সেকারণেই আমরা রাস্তায় নেমে গিয়েছি। আমরা বাধ্য় হয়েছিল রাস্তায় নামতে।
তবে সন্ধ্যা ৬টা নাগাদ তাঁরা রাস্তা ছেড়ে দেন। মূলত সাধারণ মানুষের যাতে সমস্যা না হয় সেকারণেই তাঁরা রাস্তা ছেড়ে সরে যান।
বিস্তারিত আসছে…