KKR vs LSG, Live Score, IPL 2025: পন্থের লখনউয়ের বিরুদ্ধে মঙ্গল হবে রাহানের কেকেআরের? ম্যাচের খুঁটিনাটি জানতে নজর রাখুন – Bengali News | KKR vs LSG Live Score today IPL 2025 match scorecard Kolkata Knight Riders vs Lucknow Super Giants Match 21 In Bengali
কেকেআর বনাম লখনউ আইপিএল ম্যাচImage Credit source: TV9 Bangla Graphics
কলকাতা: ক্রিকেটের নন্দনকাননে আজ আইপিএলের (IPL) ম্যাচে মঙ্গলবার মুখোমুখি হতে চলেছে অজিঙ্ক রাহানের কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders) এবং ঋষভ পন্থের লখনউ সুপার জায়ান্টস (Lucknow Super Giants)। রামনবমীর কারণে এই ম্যাচ ৬ এপ্রিলের জায়গায় আজ ৮ এপ্রিল অনুষ্ঠিত হতে চলেছে। এর আগে কলকাতা পুলিশ জানিয়েছিল, রামনবমীর জন্য ইডেনে ম্যাচে পর্যাপ্ত পুলিশ দেওয়া যাবে না। তারপরই ওই ম্যাচের দিনক্ষণ বদলে যায়। আজ, মঙ্গলবার আইপিএলে ডাবল হেডার। দিনের দ্বিতীয় ম্যাচে মুল্লানপুরে মুখোমুখি হবে পঞ্জাব কিংস ও চেন্নাই সুপার কিংস। তার আগে ইডেনে আজ কলকাতা নাকি লখনউ কোন দল শেষ অবধি ২ পয়েন্ট তুলে নেয়, সেটাই দেখার। এই ম্যাচের যাবতীয় খুঁটিনাটি জানতে নজর রাখুন TV9Bangla-র এই লাইভব্লগে।