‘মিঠুনদা ছেলে সুরক্ষিত তো?’ রামনবমীর মিছিলে বিজেপি নেতাকে প্রশ্ন, তোপ তৃণমূলের, বাংলার মুখ - 24 Ghanta Bangla News
Home

‘মিঠুনদা ছেলে সুরক্ষিত তো?’ রামনবমীর মিছিলে বিজেপি নেতাকে প্রশ্ন, তোপ তৃণমূলের, বাংলার মুখ

Spread the love

রামভক্তদের ভিড়ে ঠাসা রামনবমীর মিছিল। যোগ দিয়ে ছিলেন বিজেপি নেতা তথা অভিনেতা মিঠুন চক্রবর্তী থেকে শুরু করে দলের রাজ্য সভাপতি তথা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। সেই মিছিলের পাশ থেকেই প্রশ্ন উঠে এল, ‘মিঠুনদা ছেলে সুরক্ষিত তো?’ এক ব্যক্তিকে এমনই প্রশ্ন করতে দেখা গিয়েছে। সোশ্যাল মিডিয়ায় তৃণমূল কংগ্রেস এই ভিডিয়ো ব্যাপকভাবে শেয়ার করেছে। এ নিয়ে মিঠুন চক্রবর্তী এবং বিজেপিকে আক্রমণ করেছে তৃণমূল কংগ্রেস। (আরও পড়ুন: মোদীর ‘কড়া বার্তায়’ বদল বাংলাদেশে? ঢাকায় বের হল রামনবমীর বিশাল শোভাযাত্রা)

আরও পড়ুন: ‘ছেলে একাধিক প্রেম করতে পারে, মেয়েরা করলে বায়োলজিক্যাল সমস্যা…’, কী বললেন মিঠুন?

জানা যাচ্ছে, রবিবার বিকেলে বারাসতে রামনবমীর মিছিলে অংশ নিয়েছিলেন মিঠুন চক্রবর্তী। তাঁর সঙ্গে ছিলেন সুকান্ত মজুমদার। মিছিল ১২ নম্বর জাতীয় সড়ক ধরে ন’পাড়া কালীবাড়ির কাছে পৌঁছতেই ভিড়ের মধ্যে মিঠুন চক্রবর্তীকে উচ্চস্বরে প্রশ্ন ছুঁড়ে দেন ওই ব্যক্তি। তাঁর প্রশ্ন, ‘মিঠুন দা ছেলে সুরক্ষিত তো।’ তবে মিঠুন চক্রবর্তী তাঁর দিকে তাকালেও কোনও উত্তর বা সাড়া দেননি। পরে সুকান্ত মজুমদার তাঁর দিকে তাকাতে ফের ওই প্রশ্ন ছুঁড়ে দেন ওই ব্যক্তি। তবে সুকান্ত মজুমদারও কোনও প্রতিক্রিয়া দেননি। পরে রামনবমীর এই মিছিল সোজা এগিয়ে হেলাবটতলা পর্যন্ত পৌঁছয়। সেখানে মিঠুন বলেন, ‘৯ শতাংশ হিন্দু বিজেপির সঙ্গে থাকলেই বাংলায় রামরাজ্য প্রতিষ্ঠা হবে।’ তৃণমূল নেতা নীলাঞ্জন দাস ভিডিয়ো শেয়ার করে এক্স পোস্টে লিখেছেন, ‘মিঠুন দা অফ। বারাসতে রামনবমীর শোভাযাত্রায় কোনও ব্যক্তি এই বিকট প্রশ্নটি করেছিলেন। কিন্তু মিঠুন চক্রবর্তী কোনও উত্তর দিতে পারেননি।’ (আরও পড়ুন: পার্কসার্কাসে রামভক্তদের গাড়িতে ভাঙচুরের অভিযোগ বিজেপির, কলকাতা পুলিশ বলল…)

আরও পড়ুন: ওয়াকফ সংশোধনী আইনের সমর্থন করায় BJP-র সংখ্যালঘু নেতার বাড়িতে আগুন লাগানো হল

আরও পড়ুন: গেরুয়া পতাকা হাতে দরগায় উঠল যুবকরা, পুলিশের বিরুদ্ধে পদক্ষেপের বার্তা DCP-র

প্রসঙ্গত, মিঠুনের ছেলে মিমো চক্রবর্তীর বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ রয়েছে। তাঁর বিরুদ্ধে এক অভিনেত্রীকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ধর্ষণের অভিযোগ উঠেছিল ২০২০ সালে। অভিযোগ, ওই অভিনেত্রীর সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল মিমোর। বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস এবং অন্তঃসত্ত্বা হয়ে পড়েছিলেন অভিনেত্রী। কিন্তু, তাঁকে গর্ভপাত করাতে বাধ্য করেছিলেন মিমো। মুম্বাইয়ের ওশিয়ারা থানায় এই অভিযোগ দায়ের হয়েছিল। তৃণমূল এনিয়ে বারবার অভিযোগ করেছে, মিঠুন চক্রবর্তী ছেলেকে বাঁচাতেই গেরুয়া শিবিরে যোগ দিয়েছেন। এদিকে, সুকান্ত মজুমদার সেখানে মিছিল শেষে বলেন, রামনবমীতে মানুষের জয় শ্রীরাম হল ২০২৬ সালে রামরাজ্য প্রতিষ্ঠা হওয়ার সুর।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *