ডাইনির হাতে ছেলে তুলে দিলে ছেলে বাঁচবে? মমতায় সভায় যোগদানকারীদের প্রশ্ন দিলীপের - 24 Ghanta Bangla News
Home

ডাইনির হাতে ছেলে তুলে দিলে ছেলে বাঁচবে? মমতায় সভায় যোগদানকারীদের প্রশ্ন দিলীপের

Spread the love

নেতাজি ইনডোর স্টেডিয়ামে চাকরিহারাদের সঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বৈঠককে চরম কটাক্ষ করলেন রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি দিলীপ ঘোষ। সোমবার সকালে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তৃণমূল সরকারের জমানায় নতুন নিয়োগ প্রক্রিয়াও কতটা স্বচ্ছ হবে তা নিয়েও প্রশ্ন তোলেন তিনি। দিলীপ ঘোষের মতে, মুখ্যমন্ত্রী নন, এই সমস্যার একমাত্র সমাধান করতে পারে আদালত।

এদিন দিলীপবাবু বলেন, ‘যা বলবেন মমতা বন্দ্যোপাধ্যায় বলবেন। বাকিদের শুনে বাড়ি আসতে হবে। আরজি করের ডাক্তারদের সঙ্গে করা হয়নি। কেন বোকামি করতে যাচ্ছেন? সমাধান আছে কোর্টের হাতে। আর কোর্ট যেটা বলবে সেটা করতে হবে। কোর্ট বলার পরেও চেয়ারম্যান নানা অছিলা দিচ্ছেন। কোর্টে যান, আবার শুনানি শুরু হোক। আরজি করের কেস যেমন আবার শুনানি শুরু হয়েছে। এটাই রাস্তা।’

দিলীপবাবুর আশঙ্কা, ‘কোর্ট দুর্ভাগ্যবশত সেই সরকারের হাতে দায়িত্ব দিয়েছে যারা চুরি করেছে। আরে ডাইনির হাতে ছেলে চলে গেলে ছেলে বাঁচবে? যেটা বিচারপতি গঙ্গোপাধ্যায় বলেছেন, বাইরের লোকেদের নিয়ে, ওনাকে – বিকাশবাবুকে নিয়ে কমিটি করে দেওয়া হোক। তারা সব কিছু দেখে বিচার করে কোর্টকে বলুক। তাহলেই সমাধান হবে। মমতা বন্দ্যোপাধ্যায় চাইছেন আবার পিছনের দরজা দিয়ে টাকা নিয়ে চাকরি দিতে।’

গত শুক্রবার সুপ্রিম কোর্টের রায়ে রাজ্যের প্রায় ২৬ হাজার শিক্ষক ও শিক্ষাকর্মী চাকরিচ্যূত হয়েছেন। সেদিনই নবান্নে এক সাংবাদিক বৈঠক করে মুখ্যমন্ত্রী জানান, সোমবার নেতাজি ইনডোর স্টেডিয়াম ভাড়া করে সভা ডেকেছেন বঞ্চিত চাকরিপ্রার্থীরা। সোমবার মমতার সেই সভায় যোগদান করতে যোগ্য ও অযোগ্যদের মধ্যে নেতাজি ইনডোর স্টেডিয়ামের সামনে ধুন্ধুমার বেঁধে যায়। হাতাহাতিতে জড়িয়ে পড়ে দুপক্ষ।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *