Ram Navami Live: রামের জন্মের দিনেই বিজেপির প্রতিষ্ঠা দিবস! দুয়োস্পর্শেই রবিতে ঝড় তুলছে গেরুয়া শিবির – Bengali News | Ram Navami processions are taking place across the state, police are ready in Kolkata, watch the live updates of Ram Navami
LIVE NEWS & UPDATES
-
06 Apr 2025 08:40 AM (IST)
রাস্তায় পুলিশের উচ্চপদস্থ কর্তারা
ইতিমধ্যেই রামনবমীর দিন সমস্ত ছুটি বাতিল করা হয়েছে। ছুটি বাতিল থাকছে ৯ এপ্রিল পর্যন্ত। রাম নবমীর আগে থেকেই রাজ্যের নানা স্পর্শকাতর জায়গা ঘুরে দেখছেন পুলিশের উচ্চপদস্থ কর্তারা। ইতিমধ্যেই নির্দেশ পালনে রাস্তায় স্পর্শকাতর এলাকার পুলিশ সুপার এবং কমিশনাররা।
-
06 Apr 2025 08:40 AM (IST)
নবান্ন থেকে নজরদারি
দিনভর রাজ্য পুলিশের শীর্ষ কর্তারা নবান্ন থেকে নজরদারি চালাচ্ছেন। রাজ্যজুড়ে যত বড় মিছিল বের হবে তার প্রত্যেকটাই পুলিশি পাহারারত ঘেরা থাকবে। অপ্রীতিকর ঘটনা এড়াতে এবারে এমনই সিদ্ধান্ত রাজ্য পুলিশের।
-
06 Apr 2025 08:40 AM (IST)
পাহারা দিতে রাস্তায় বামেরা
একাধিক জায়গায় রাম নবমীর মিছিলের অনুমতি নিয়ে বিগত কয়েক সপ্তাহ ধরে টানাপোড়েন চলেছে বিস্তর। জল গড়িয়েছিল কলাকাতা হাইকোর্ট। এদিকে আবার রাম নবমীতে কোনওরকম অশান্তি ঠেকাতে পাহারা দিতে চলেছে বামেরা। দিনভর পথে থাকার কথা বলছে তাঁরাও। এদিকে কাকতালীয়ভাবে এদিন আবার বিজেপির প্রতিষ্ঠা দিবস।
কলকাতা: দেড় কোটি হিন্দুকে পথে নামার ডাক দিয়েছেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সকাল সকাল রাম নবমীর শুভেচ্ছা জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্যায়। গোটা রাজ্যজুড়ে রাস্তায় নামছে প্রায় আড়াই হাজার মিছিল। কলকাতাতেই বের হতে চলেছে ৮০টি শোভাযাত্রা।
Published On – Apr 06,2025 8:39 AM