রামনবমীতে রাজ্যজুড়ে কড়া পুলিশি নিরাপত্তা, সংবেদনশীল ১০ জেলায় অতিরিক্ত বাহিনী, বাংলার মুখ - 24 Ghanta Bangla News
Home

রামনবমীতে রাজ্যজুড়ে কড়া পুলিশি নিরাপত্তা, সংবেদনশীল ১০ জেলায় অতিরিক্ত বাহিনী, বাংলার মুখ

Spread the love

আগামীকাল রবিবার পালিত হবে রামনবমী। উৎসব ঘিরে কোনওরকমের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে লালবাজারের পাশাপাশি রাজ্যজুড়ে কড়া নজরদারি শুরু করেছে পুলিশ প্রশাসন। কলকাতায় যে সমস্ত রুটে রামনবমীর মিছিল বেরোনোর কথা রয়েছে সেই রুটগুলিতে অতিরিক্ত সংখ্যায় পুলিশ মোতায়েন থাকবে। এছাড়াও রাজ্যের ১০টি জেলা এবং কমিশনারেটকে সংবেদনশীল ঘোষণা করে সেখানে অতিরিক্ত পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে। রামনবমী উপলক্ষ্যে ইতিমধ্যেই রাজ্য পুলিশের সব কর্মীর ছুটি বাতিল করা হয়েছে। এই মর্মে সরকারি বিজ্ঞপ্তিও জারি হয়েছে। (আরও পড়ুন: ভিসা দেয় না ভারত, এহেন বাংলাদেশের পাসপোর্ট বিশ্বতালিকায় কত নম্বরে?)

আরও পড়ুন: গন্ডগোল হলে দুর্গাপুজোই বন্ধ করে দেওয়া হবে? রামনবমীর মিছিলে অনুমতি হাইকোর্টের

সূত্রের খবর, আসানসোল, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা প্রভৃতি জেলা ও জেলার কমিশনারেটগুলিকে রামনবমী উপলক্ষ্যে সতর্ক থাকতে বলা হয়েছে। জানা যাচ্ছে, এই জেলা এবং কমিশনারেটগুলিতে ২৯ জন আইপিএসকে পাঠানো হচ্ছে। এছাড়াও অতিরিক্ত পুলিশ বাহিনী পাঠানো হচ্ছে। উত্তরবঙ্গের দার্জিলিং জেলা, উত্তর দিনাজপুরের ইসলামপুর, কোচবিহার ও মালদায় বড় আকারে রামনবমী উদযাপন হয়। এই উপলক্ষে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে বাড়তি নজরদারি ও পুলিশ কর্মী মোতায়েন করা হচ্ছে। এছাড়াও, উৎসবের সময় ড্রোনের সাহায্যে বিশেষ নজরদারি চালানো হবে। উৎসবের মরশুমে বিশৃঙ্খল পরিস্থিতি এড়াতে সামাজিক, গণমাধ্যমের ওপরও নজরদারি চালাবে পুলিশ প্রশাসন। (আরও পড়ুন: শ্রীলঙ্কাকে দিয়ে দেওয়া দ্বীপ ফেরত চাইছেন ভরতীয়রা,জানুন কচ্ছতিভুর বিতর্কিত ইতিহাস)

আরও পড়ুন: বিতর্কের ধুলো উড়তেই তৈরি ঝাঁটা, ওয়াকফ সংশোধনীর জন্যে গড়া হচ্ছে ‘স্পিডব্রেকার’

উল্লেখ্য, কলকাতা থেকে রামনবমীর ৬০টি মিছিল বেরোনোর কথা রয়েছে, যার মধ্যে এন্টালি, পিকনিক গার্ডেন, সেন্ট্রাল অ‌্যাভিনিউ, হেস্টিংস, কাশীপুর থেকে বড় মিছিল বেরোনোর কথা রয়েছে। এইসব জায়গায় পর্যাপ্ত সংখ্যক পুলিশ মোতায়েনের নির্দেশ দিয়েছেন পুলিশ কমিশনার। পুলিশ নির্দেশ দিয়েছে, রামনবমীতে বাইক নিয়ে মিছিল বা অস্ত্র হাতে নিয়ে মিছিল করা যাবে না। নির্দিষ্ট রুটেই মিছিল করতে হবে। রুট বদল করলে পুলিশ ব্যবস্থা নেবে। এ ছাড়াও পুলিশকর্মী ও আধিকারিকদের বডি ক‌্যামেরাও লাগাতে বলা হয়েছে।

এদিকে, শিলিগুড়ির পাশাপাশি উত্তরবঙ্গের প্রতিটি জেলাতেই ব্যাপক পুলিশি নজরদারি শুরু হয়েছে। শিলিগুড়ি পুলিশ কমিশনারেট এলাকায় বিশেষ নিরাপত্তা বলয় গড়ে তোলা হয়েছে। উত্তরবঙ্গের আইজি রাজেশ কুমার যাদব জানান, ‘রামনবমী ঘিরে কোনও অপ্রীতিকর পরিস্থিতি যাতে না ঘটে তার জন্য পুলিশ প্রস্তুত রয়েছে।’

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *