হেলমেটে বলের আঘাত, মাঠ থেকে সোজা হাসপাতালে ইমাম উল হক; কেমন আছেন পাক তারকা? – Bengali News | Pak cricketer Imam ul Haq hospitalized as New Zealand whitewash Pakistan in Bay Oval
হেলমেটে বলের আঘাত, মাঠ থেকে সোজা হাসপাতালে ইমাম উল হক; কেমন আছেন পাক তারকা?
যন্ত্রণায় মুখ চেপে মাঠ ছাড়তে বাধ্য হলেন ক্রিকেটার। এ দৃশ্য দেখা গিয়েছে বে ওভালে। নিউজিল্যান্ডের বিরুদ্ধে পাকিস্তানের তৃতীয় ওয়ান ডে চলাকালীন হেলমেটে আঘাত লাগে ইমাম উল হকের। এরপর মুখে গুরুতর আঘাত নিয়ে মাঠ ছাড়েন গ্রিন আর্মির ইমাম। অস্বস্তি অনুভব করায় ইমামকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। এই ম্যাচ সহজেই জিতেছে নিউজিল্যান্ড। সেই সঙ্গে তিন ম্যাচের ওডিআই সিরিজেও পাকিস্তানকে হোয়াইটওয়াশ করেছে কিউয়িরা।
আজ, শনিবার বে ওভালে ছিল নিউজিল্যান্ড ও পাকিস্তানের শেষ ওডিআই। সেখানে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ২৬৫ রানের লক্ষ্য তাড়া করতে নামে পাকিস্তান। তৃতীয় ওভারে শর্ট কভার থেকে একটি থ্রো ইমামের হেলমেটে সজোরে লাগে। হেলমেটের ফাঁক গলে বলটি এসে ইমামের মুখে লাগে। তিনি মাঠ ছাড়তে বাধ্য হন। হেলমেটে বল লাগার সঙ্গে সঙ্গে মাঠে বসে পড়েন ইমাম। পাক টিমের ফিজিয়ো তাঁর প্রাথমিক শুশ্রুষা করেন এবং পরে তিনি অস্বস্তি বোধ করার ফলে স্ট্রেচারে করে তাঁকে মাঠ থেকে বের করে নিয়ে যাওয়া হয়।
Imam ul Haq retired hurt#PAKvNZ #PakistanCricket #Cricket pic.twitter.com/ulUYUzrPtx
— Urooj Jawed🇵🇰 (@uroojjawed12) April 5, 2025