Ram Navami Fasting Rules: রামনবমীর দিন উচ্চারণ করুন এই মন্ত্র! পূরণ হবে সব মনবাঞ্ছা, জেনে নিন ব্রত পালনের নিয়মও - Bengali News | Chaitra Navratri 2025 fasting rules: Dos and don'ts you must remember in Bengali - 24 Ghanta Bangla News
Home

Ram Navami Fasting Rules: রামনবমীর দিন উচ্চারণ করুন এই মন্ত্র! পূরণ হবে সব মনবাঞ্ছা, জেনে নিন ব্রত পালনের নিয়মও – Bengali News | Chaitra Navratri 2025 fasting rules: Dos and don’ts you must remember in Bengali

Spread the love

রবিবার রামনবমী। এই দিন ধরাধামে জন্মগ্রহণ করেছিলেন রামচন্দ্র। তিনি মর্যাদা পুরুষোত্তম! কথিত রাম নাম নিলে কেটে যায় সব বাধা-বিপত্তি। জীবন ভরে ওঠে সুখে। জ্যোতিষবিদদের মতে এই দিনে বিশেষ ভাবে শ্রীরামচন্দ্রের ব্রত পালন করলে তুষ্ট হন রঘুবীর। তাঁর আশির্বাদ বর্ষিত হয় আপনার এবং পরিবারের উপরে।

তবে কেবল পুজো করলেই তো হল না। রামনবমীর ব্রত পালনের রয়েছে নির্দিষ্ট কিছু নিয়ম। কী ভাবে পালন করতে হবে ব্রত? কোন মন্ত্র উচ্চারণ করলে কোন সমস্যার হাত থেকে মুক্তি পাওয়া যায় জানেন?

১। কথিত, রামনবমীর পুণ্য তিথিতে সূর্যদেবের আরাধনা করলে এবং পদ্মফুল ও তুলসীপাতা সহযোগে ভগবান শ্রীবিষ্ণুর আরাধনা করলে বিশেষ ফল লাভ হয়। ভগবান শ্রীরামের আরাধনায় রবি গ্রহের শুভ ফল লাভ করা যায়।

২। বাস্তু দোষ, চোখের দোষ, তন্ত্র-মন্ত্রের বাধা দূর করতে রামনবমীর দিন একটি পাত্রে গঙ্গাজল বা জল নিয়ে শ্রীরামের রক্ষা মন্ত্র ‘ওম শ্রীম হ্বিন ক্লীঁ রামচন্দ্রায় শ্রীম নমঃ’ প্রায় ১০৮ বার জপ করুন। এরপর এই জল ঘরের ভেতর থেকে বাইরে ছিটিয়ে দিন। এই সময়ে উপোস থাকাই ভাল।

৩। রামনবমীর দিন রামচরিতমানস, সুন্দরকাণ্ড পাঠ করলে উপকার হবে। আপনার সব কাজ হয়ে যাবে।

৪। প্রতিটি কাজে সাফল্য পেতে ভগবান শ্রী রামের উদ্দেশ্যে চন্দন তিল লাগান। এর সাথে রাম স্তূতি পাঠ করুন।

৫। আর্থিক সুবিধা সহ প্রতিটি কাজে সাফল্য পেতে, রাম নবমীর দিন রামাষ্টক পাঠ করা উচিত। রাম নবমীর দিন নিয়ম অনুসারে ভগবান শ্রীরামের পূজা করুন। সেই সঙ্গে ভোগের সঙ্গে তুলসী ডাল ব্যবহার করতে হবে। এতে শ্রী রাম শীঘ্রই প্রসন্ন হবেন।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *