Recruitment scam verdict LIVE: পুরো প্যানেল বাতিল নাকি বহাল থাকবে শিক্ষকদের চাকরি, সম্ভাব্য কী রায় দিতে পারে সুপ্রিম কোর্ট? – Bengali News | Recruitment scam verdict LIVE: Supreme Court SSC Job Verdict Live: Supreme Court to Give Verdict on SSC Job Cancellation, 25573 Teachers Job at Stake, Live Updates in Bengali
03 Apr 2025 09:41 AM (IST)
আজ রায়ে কী কী হতে পারে?
১. পুরো নিয়োগ প্রক্রিয়া বাতিল হতে পারে
২. দৃশ্যত যোগ্যদের চাকরি থাকবে, দৃশ্যত অযোগ্যদের চাকরি বাতিল
৩. যোগ্য-অযোগ্য আলাদা করার মাপকাঠি ঠিক করে দিতে পারে সুপ্রিম কোর্ট
আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য বলেন, “সংখ্যাটা নির্ধারণ হবে কীভাবে? এক-একজন, এক-এক সংখ্যা দিচ্ছে। দশ হাজার এসএসসি স্বীকার করছে। আরও কত আছে যে যা এসএসসি স্বীকার করেনি কে জানে।”
03 Apr 2025 09:40 AM (IST)
মামলার ব্যাকগ্রাউন্ড কী?
- কলকাতা হাইকোর্টের নির্দেশে স্কুল সার্ভিস কমিশনের ২০১৬ সালের পুরো নিয়োগ প্রক্রিয়া বাতিল হয়ে গিয়েছিল।
- অভিযোগ উঠেছিল, সাদা খাতা জমা দিয়ে চাকরি পেয়েছে একাধিক। তাঁদের ১২ শতাংশ হারে বেতন ফেরানোর নির্দেশও দেওয়া হয়। এরপর মামলা গড়ায় সুপ্রিম কোর্টে
- শুনানির শেষ দিনের পর্যবেক্ষণে সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ ছিল, এই মামলায় আসল তথ্য জানা প্রায় অসম্ভব হয়ে দাঁড়িয়েছে। কারণ ওএমআর শিট উদ্ধার হয়নি।
- সেই সময় রাজ্য সরকার আদালতে সওয়াল করেছিল, এতজন শিক্ষকের চাকরি একসঙ্গে বাতিল হলে রাজ্যের শিক্ষাব্যবস্থায় বড় প্রভাব পড়বে।
03 Apr 2025 09:40 AM (IST)
জট কোথায়?
- এসএসসির দেওয়া তালিকা অনুযায়ী র্যাঙ্ক (Rank) জাম্প ও মেয়াদ উত্তীর্ণ প্যানেল থেকে চাকরি ৫ হাজার ৩০৩ জনের। এদিকে বিপক্ষের আইনজীবীদের দাবি,পুরো প্রক্রিয়াই বেআইনি।
- আসল ওয়েমার (OMR) শিট না থাকায় নায়সা অধিকর্তা বনশলের হার্ড ড্রাইভ থেকে পাওয়া ডিজিটাল OMR-ই ভরসা। কিন্তু সেই OMR এর গ্রহণযোগ্যতা নিয়েও তৈরি হয়েছে জট।
- অনেক কর্মরত শিক্ষক পদোন্নতির জন্য ২০১৬ সালের নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণ করেছিলেন। নিয়মের ফেরে তাঁদে চাকরি গিয়েছে। তাঁদের কী হবে?
- ডিজিটাল ওএমআর (OMR) ছাড়া, যোগ্য-অযোগ্য বাছাই করার আর কোনও উপায় নেই। অর্থাৎ পৃথকীকরণ করতে গেলেও জট।