Couple dead body: মুকুন্দপুরে ফ্ল্যাটে দম্পতির ঝুলন্ত দেহ, পুত্র-পুত্রবধূর বিরুদ্ধে অত্যাচারের অভিযোগ – Bengali News | Couple dead body found from flat in Mukundapur
Couple dead body: ভাই ও ভাইয়ের স্ত্রীর বিরুদ্ধে অত্যাচারের অভিযোগ তুলে মৃত দম্পতির মেয়ে সঙ্গীতা সেনাপতি বলেন, “আমার বাবা-মাকে ওষুধ খেতে দিত না। অথচ এখানকার পার্টির লোককে ভুয়ো ওষুধ দেখিয়ে বলত, ওষুধ খেতে দিই। খেতে দিত না। প্রতিদিন অত্যাচার করত। বউ মারধর করত।”

মৃত দম্পতির মেয়ের অভিযোগ, তাঁর বাবা-মাকে অত্যাচার করত ভাই ও ভাইয়ের স্ত্রীImage Credit source: TV9 Bangla
কলকাতা: মুকুন্দপুরে ফ্ল্যাট থেকে উদ্ধার বয়স্ক দম্পতির দেহ। ফ্ল্যাটের দুটি ঘরে দু’জনের দেহ ঝুলছিল। মৃত দম্পতির নাম দুলাল পাল (৬৬) ও রেখা পাল (৫৩)। গতকাল দুপুর ১২টার পর থেকে আর দম্পতির সঙ্গে যোগাযোগ করা যায়নি। বাইরে থেকে ফ্ল্যাটের লোহার দরজা তালা বন্ধ ছিল। দম্পতির খোঁজ নিতে গিয়ে ঝুলন্ত দেহ দেখতে পান প্রতিবেশীরা। মৃত দম্পতির মেয়ের অভিযোগ, তাঁর বাবা-মার উপর অত্যাচার করতেন তাঁর ভাই ও ভাইয়ের স্ত্রী।
