ফেসবুকে পুরুষদের প্রেমের ফাঁদে ফেলে প্রথমে বিয়ে। আর তারপরেই মামলার হুঁশিয়ারি দিয়ে সোনাদানা, গয়না, টাকা পয়সা হাতিয়ে নিত মহিলা। এভাবেই একাধিক পুরুষকে প্রতারণার ফাঁদে ফেলেছিল সে। কিন্তু, শেষরক্ষা হল না। অবশেষে ওই মহিলাকে গ্রেফতার করল পুলিশ। অভিযুক্তের নাম পাপিয়া খাতুন। বাড়ি বীরভূমে। বহরমপুর থানায় যুবতীর বিরুদ্ধে প্রতারণার অভিযোগ দায়ের হয়েছিল। গ্রেফতারের পর তাকে বহরমপুর আদালতে […]
চিকিৎসার প্রয়োজনে কলকাতায় আসছিলেন একটি পরিবার। কিন্তু আসা হল না। পথ দুর্ঘটনায় সব শেষ হয়ে গেল। গ্যাস ট্যাঙ্কারের সঙ্গে মারুতি ভ্যানের জোরাল ধাক্কায় মর্মান্তিক মৃত্যু হল একই পরিবারের তিনজন সদস্যের। এই পথ দুর্ঘটনায় জখম হন আরও একজন। তিনি তমলুক হাসপাতালে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন। আর নিহতরা একই পরিবারের হওয়ায় এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। এদিন সকালে […]
নয়া দিল্লি: ‘ভারতের মাটিতে জাদু আছে। এখানে সব সংস্কৃতিই প্রাধান্য পেয়েছে।’ ‘জাহাঁ-এ-খসরু’ অনুষ্ঠানে গিয়ে এমনটাই বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সুফি সন্তদের যে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে দিল্লিতে, সেখানেই শুক্রবার উপস্থিত হয়েছিলেন প্রধানমন্ত্রী। সুফি সন্তদের অনুষ্ঠান ‘জাহাঁ-এ-খসরু’-র ২৫ তম বর্ষের অনুষ্ঠান শুরু হয়েছে। শুক্রবার সেখানে সুফি গান, নাচ প্রত্যক্ষ করেন মোদী। বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, […]
মধ্যমগ্রাম: মাধ্যমিক পরীক্ষার্থীকে গণধর্ষণের অভিযোগ। নারকীয় ঘটনা মধ্যমগ্রামে। এমনকী ঘটনার ভিডিয়ো তুলে নির্যাতিতাকে লাগাতার ভয়ও দেখানো হয় বলে অভিযোগ। ঘটনায় নাম জড়িয়েছে এলাকার দুই যুবকের। অভিযোগ দায়ের হতেই অ্যাকশনে নামে পুলিশ। দুই অভিযুক্তের মধ্যে ইতিমধ্যেই একজনকে আটক করেছে পুলিশ। অন্যজন পলাতক। তাঁর খোঁজে তল্লাশি শুরু হয়েছে। ঘটনায় হতবাক এলাকার বাসিন্দারা। অভিযুক্তদের কঠোর শাস্তির দাবিও উঠেছে। […]
ট্যাংরাকাণ্ড নিয়ে চর্চা জরি। এরই মধ্যে এবার পর্ণশ্রীতে বাবা ও মেয়ের মৃতদেহ উদ্ধার হল। রিপোর্ট অনুযায়ী, মৃত মেয়ের বয়স ২২ বছর। তিনি অটিজিমে আক্রান্ত ছিলেন। তাঁর নাম সৃজা দাস। এদিকে তাঁর বাবার নাম সজন দাস, বয়স ৫৩ বছর। এই আবহে অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু করেছে পুলিশ। জানা গিয়েছে, পর্ণশ্রীতে সজনের বাড়ির একতলায় […]
কলকাতা: যাদবপুর বিশ্ববিদ্যালয়ে বসছে ওয়েবকুপার বার্ষিক সাধারণ সভা। তারমধ্যে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে চরম গোলমালের আশঙ্কা। শাসকদলের অধ্যাপক সংগঠন ওয়েবকুপার বার্ষিক সাধারণ সভায় যোগ দেওয়ার কথা সংগঠনের সভাপতি তথা রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর। খবরটা আগেই শোনা গিয়েছিল। ইতিমধ্যেই জেলা থেকে কয়েক হাজার অধ্যাপক এসেছেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ে। সকাল ১১টা থেকে এই সভা শুরু করার বিশ্ববিদ্যালয়ের অন্দরেই ওপেন এয়ার […]
হাতে আর দু’দিন। ৩ মার্চ থেকেই শুরু হয়ে যাবে রাজ্যজুড়ে উচ্চমাধ্যমিক পরীক্ষা। যা নিয়ে এখন জোরদার প্রস্তুতি চালাচ্ছে পড়ুয়ারা। ৩ তারিখ সকাল থেকেই বেরিয়ে পড়তে হবে বাড়ি থেকে। বাস–ট্রেন ধরে পৌঁছতে হবে পরীক্ষাকেন্দ্রে। তাড়াতাড়ি পৌঁছনো নিয়ে একটা টেনশন তো থাকছেই পরীক্ষার্থীদের মনে। এই আবহে পরীক্ষার্থীদের সুবিধায় আগামী ৩ মার্চ থেকে ১৮ মার্চ পর্যন্ত বিশেষ করে […]
বদ্রীনাথ: উত্তরাখণ্ডের উদ্ধারকাজে এল বড় সাফল্য। শনিবার সকালে নতুন করে ১৪ জনকে উদ্ধার করল ভারতীয় সেনাবাহিনী। উদ্ধার হওয়া ১৪ জন শ্রমিকের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। শুক্রবার ভয়াবহ তুষারঝড়ে চাপা পড়ে যায় উত্তরাখণ্ডের চামোলি জেলার বিস্তীর্ণ অংশ। শুক্রবার বেশ কয়েকজনকে উদ্ধার করা হলেও ২২ জন শ্রমিকের কোনও খোঁজ ছিল না। শনিবার সকাল থেকে হেলিকপ্টারে শুরু হয়েছে উদ্ধারকাজ। […]
কলকাতা: ফেব্রুয়ারির শুরু থেকেই তাপমাত্রার ঊর্ধ্বগ্রাফ দেখেই ইঙ্গিতটা ধীরে ধীরে মিলতে শুরু করেছিল। মার্চের শুরুতেই গ্রীষ্ম নিয়ে দুঃসংবাদটা শুনিয়েই দিল হাওয়া অফিস। আলিপুর আবহাওয়া দফতরের কর্তারা বলছেন, মার্চেই বাংলায় ৪০ ডিগ্রি ছুঁয়ে ফেলতে তাপমাত্রা। এ মাসেই থাবা বসাতে পারে তাপপ্রবাহ। এ বারও তাপপ্রবাহের দৌরাত্ম্য বেশি হওয়ার আশঙ্কা। তবে অন্য়ান্য জেলার মধ্যে আশঙ্কা বেশি পশ্চিমের জেলাগুলিতেই। […]