Weather Update: শুরু থেকেই ঝোড়ো ইনিংস! মার্চেই বইতে পারে লু, আরও বড় আশঙ্কার কথা শোনাচ্ছে আবহাওয়া দফতর - Bengali News | Heatwave Update, Meteorological Department saying temperature in West Bengal could touch 40 degrees in March - 24 Ghanta Bangla News
Home

Weather Update: শুরু থেকেই ঝোড়ো ইনিংস! মার্চেই বইতে পারে লু, আরও বড় আশঙ্কার কথা শোনাচ্ছে আবহাওয়া দফতর – Bengali News | Heatwave Update, Meteorological Department saying temperature in West Bengal could touch 40 degrees in March

কলকাতা: ফেব্রুয়ারির শুরু থেকেই তাপমাত্রার ঊর্ধ্বগ্রাফ দেখেই ইঙ্গিতটা ধীরে ধীরে মিলতে শুরু করেছিল। মার্চের শুরুতেই গ্রীষ্ম নিয়ে দুঃসংবাদটা শুনিয়েই দিল হাওয়া অফিস। আলিপুর আবহাওয়া দফতরের কর্তারা বলছেন, মার্চেই বাংলায় ৪০ ডিগ্রি ছুঁয়ে ফেলতে তাপমাত্রা। এ মাসেই থাবা বসাতে পারে তাপপ্রবাহ। এ বারও তাপপ্রবাহের দৌরাত্ম্য বেশি হওয়ার আশঙ্কা। তবে অন্য়ান্য জেলার মধ্যে আশঙ্কা বেশি পশ্চিমের জেলাগুলিতেই। 

হাওয়া অফিস বলছে, দক্ষিণবঙ্গে আপাতত বৃষ্টির সম্ভাবনা নেই।  ক্রমশ তাপমাত্রা বাড়বে। মার্চ মাসের শুরুতেই ৩ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বেড়ে যেতে পারে পারা। এমনটাই অনুমান আবহাওয়াবিদদের। এদিন সকালে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৩.৪ ডিগ্রি সেলসিয়াস। শুক্রবার  দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩১.২ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বা আপেক্ষিক আর্দ্রতা ঘোরাফেরা করছে ৪৫ থেকে ৯৬ শতাংশের মধ্যে। 

হাওয়া অফিস বলছে এই সপ্তাহান্ত থেকেই ধীরে ধীরে গরম হবে হাওয়া। আগামী সপ্তাহের শুরুতে সর্বোচ্চ তাপমাত্রা ৩৩ থেকে ৩৪ ডিগ্রি সেলসিয়াস এর ঘরে পৌঁছতে পারে। তবে দক্ষিণবঙ্গে বৃষ্টির পূর্বাভাস না থাকলেও বৃষ্টির পূর্বাভাস থাকছে উত্তরবঙ্গের ক্ষেত্রে। এদিন দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি জেলায় বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টির সম্ভাবনা থাকছে। পার্বত্য এলাকায় বৃষ্টির পরিমাণ তুলনামূলকভাবে বেশি হতে পারে। বৃষ্টি চলবে শনিবার পর্যন্ত। শনিবার বৃষ্টির সম্ভাবনা বেশি থাকছে দার্জিলিং, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, কালিম্পং জেলাতে। দার্জিলিং, কালিম্পংয়ের উঁচু পার্বত্য এলাকায় ফের হালকা তুষারপাতের সম্ভাবনাও থাকছে।  

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *