লিগ শিল্ড আগেই নিশ্চিত করেছিল মোহনবাগান। টানা দু-বার লিগ শিল্ড জয়ের ইতিহাসও গড়েছে। এর আগে কোনও টিম আইএসএলে টানা দু-বার লিগ শিল্ড চ্যাম্পিয়ন হতে পারেনি। মোহনবাগানের মিশন অবশ্য শেষ হয়ে যায়নি। গত বার শিল্ড জিতলেও নকআউট ট্রফি হাতছাড়া হয়েছিল। এ বার জোড়া ট্রফিতেই নজর। ছন্দ হারাতে নারাজ মোহনবাগান। যদিও মুম্বইয়ের মাঠে মোহনবাগানের পরিসংখ্যান স্বস্তির ছিল […]