Mukesh Ambani: প্রতিদিন রাত ২টো পর্যন্ত কী করেন মুকেশ অম্বানী? ‘সিক্রেট’ ফাঁস করে দিলেন ছেলে আকাশই – Bengali News | What Does Mukesh Ambani do Every night till 2 Am, Secret Revealed by His Son Akash Ambani
মুকেশ অম্বানী ও আকাশ অম্বানী।Image Credit source: PTI
মুম্বই: দেশের সবথেকে ধনী ব্যক্তি তিনি। বিশ্বেরও সবথেকে ধনী ব্যক্তিদের তালিকায় প্রথম ১০ জনের মধ্যেই নাম থাকে মুকেশ অম্বানীর। এত বড় মাপের মানুষ তিনি, তবুও নিজের কাজটা নিজেই করতে পছন্দ করেন তিনি। মুকেশ অম্বানী নাকি প্রতিদিন রাত দুটো পর্যন্ত জেগে থাকেন। কী করেন এতক্ষণ, গোপন কথাটা ফাঁস করে দিলেন তাঁর ছেলে আকাশ অম্বানী।
একটি অনুষ্ঠানে রিলায়েন্স জিয়ো ইনফোকম লিমিটেডের চেয়ারম্যান তথা মুকেশ অম্বানীর বড় ছেলে আকাশ অম্বানী বলেন, “আজ পর্যন্ত আমার বাবা তাঁকে পাঠানো প্রতিদিন প্রতিটা ইমেইল দেখেন এবং তা ক্লিয়ার করেন। প্রতিদিন রাত ২টো পর্যন্ত এই কাজ করেন তিনি। আজ চার দশক ধরে কাজ করছেন তিনি। এই বছর রিলায়েন্সে ৪৫ তম বছর হবে।”
কাজের অনুপ্রেরণা কোথা থেকে পান, আকাশ অম্বানী বলেন, “আমি আমার মা-বাবার থেকেই অনুপ্রেরণা পাই। আমি মানুষকে সম্মান করি এবং তাদের কাজকেও। অনুপ্রেরণা বড় কোনও বস্তু থেকে নয়, ছোট ছোট বিষয় থেকেই আসে। উদাহরণ হিসাবে বলতে পারি, আমার বাবা আজও রাত দুটো পর্যন্ত প্রতিটা ইমেইল চেক করেন। এখান থেকেই অনুপ্রেরণা আসে।”
তিনি আরও বলেন, “আমার মা-ও একই রকমভাবে অনুপ্রেরণা দেয়। ধরুন আমরা দু’জন একই জিনিসের দিকে তাকিয়ে রয়েছি। টিভি দেখছি। কিন্তু আমার মা এমন কিছু ছোট ছোট বিষয় লক্ষ্য করেন, যা থেকে অনুপ্রেরণা পাবেন।”
মা-বাবার থেকেই কাজ ও জীবনের মধ্যে ভারসাম্য শিখেছেন বলে জানান আকাশ। তিনি বলেন যে মা-বাবা কখনও নিজেদের কাজ ও ব্যক্তিগত জীবনের মধ্যে ভারসাম্য তৈরি করার চেষ্টা করেননি, বরং দুটি বিষয়কেই সমান গুরুত্ব দিয়েছেন।
