মুর্শিদাবাদ: সংসারের আর্থিক অবস্থা ভাল নয়। অভাবের কারণে বেশি দূর পড়াশোনা হয়নি ছেলের। অল্প বয়েসেই কাপড়ের দোকানে কাজে লেগে গিয়েছে। পরিবারের হাল ধরতে শেষে মা নেমে পড়েছেন মাঠে। টোটো চালিয়ে টানছেন সংসারের ঘানি। আন্তর্জাতিক নারী দিবসে সেই মহিলাকেই বিচারকের আসনে বসিয়ে সম্মানিত করল লোক আদালত। কথা হচ্ছে বহরমপুরের কান্তনগর এলাকায় বাসিন্দা রাধারাণী দাসকে নিয়ে। প্রায় […]