নারী দিবসে ৯ মহিলা রাষ্ট্রদূতকে আমন্ত্রণ জানালেন আদানি - Bengali News | Goutam Adani invited 9 women ambassadors to visit Adani Renewable Energy Park - 24 Ghanta Bangla News
Home

নারী দিবসে ৯ মহিলা রাষ্ট্রদূতকে আমন্ত্রণ জানালেন আদানি – Bengali News | Goutam Adani invited 9 women ambassadors to visit Adani Renewable Energy Park

Spread the love

গৌতম আদানির পোস্ট করা ছবিImage Credit source: TV9 Bangla

নয়া দিল্লি: আন্তর্জাতিক নারী দিবসের প্রাক্কালে নয় ৯ দেশের মহিলা রাষ্ট্রদূতদের আপ্যায়ন করলেন শিল্পপতি গৌতম আদানি। আদানি গোষ্ঠীর ‘রিনিউয়েবল এনার্জি পার্ক’ ও মুন্দ্রার স্পেশাল ইকনমিক জোনে আমন্ত্রিত ছিলেন ৯ রাষ্ট্রদূত।

নারী দিবসে সেই ছবি সোশ্য়াল মিডিয়ায় পোস্ট করেছেন আদানি। আদানি গোষ্ঠীর প্রজেক্ট ঘুরে দেখেন ওই রাষ্ট্রদূতরা। সেখানে মহিলারা যে কাজ করছেন, তার প্রশংসাও করেছেন তাঁরা। তাঁরা বলেছেন, ভবিষ্যৎ গড়তে এভাবেই সব বাধা ভেঙে বেরিয়ে আসতে হবে।

সোশ্যাল মিডিয়ায় আদানি লিখেছেন, “আমাদের পরিবার ভারতে নিযুক্ত অন্যান্য দেশের ৯ জন রাষ্ট্রদূতকে আপ্যায়ন করেছে। তাঁরা কর্মরত স্থানীয় মহিলাদের যে পরামর্শ দিয়েছেন, যেভাবে প্রশংসা করেছেন, তা অত্যন্ত মূল্যবান।” গুজরাতের মুন্দ্রায় আদানিদের প্রজেক্ট পরিদর্শন করেন তাঁরা। ইন্দোনেশিয়া, লিথুয়ানিয়া, মলদোভা, রোমানিয়া, সিশেলস, স্লোভেনিয়া, লেসথো, এসথোনিয়া ও লাক্সেমবার্গের রাষ্ট্রদূতরা উপস্থিত ছিলেন।

ভারতের ইন্ডাস্ট্রিতে মহিলারা যেভাবে কাজ করছেন, তা দেখে মুগ্ধ রাষ্ট্রদূতরা। ‘আদানি গ্রিন এনার্জি’ হল দেশের সবথেকে বড় রিনিউয়েবল কোম্পানি। সেখানে বিশ্বের সবথেকে বড় ক্লিন এনার্জি প্লান্ট তৈরি করা হচ্ছে। ৫৩৮ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে তৈরি হচ্ছে ওই প্লান্ট, যার আকার প্রায় মুম্বই শহরের মতো।

বিদেশি অতিথিরা সংবাদংস্থাকে জানিয়েছেন, প্রজেক্টের কাজ দেখে তাঁরা অভিভূত। ইন্দোনেশিয়ার রাষ্ট্রদূত ইনা কৃষ্ণমূর্তি এএনআই-কে জানিয়েছেন, ইন্দোনেশিয়ার সঙ্গে আদানি গ্রুপের গভীর সম্পর্ক রয়েছে। লিথুয়ানিয়ার রাষ্ট্রদূত ডায়না মিকেভিসিন বলেন, “আমি এই প্রজেক্ট পরিদর্শন করছি, আমার দেশে এই প্রজেক্টের গুরুত্ব রয়েছে।”

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *