জুলাইয়ে শুক্রের মহাগোচর! ভাগ্যের U Turn নেবে এই ৫ রাশি। Ei Samay
বৈদিক জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, ৪ জুলাই সন্ধ্যা ৭টা ১৮ মিনিটে শুক্র কর্কট রাশি ছেড়ে সিংহ রাশিতে প্রবেশ করবে। ১ অগস্ট পর্যন্ত প্রায় ২৭ দিন শুক্র সিংহ রাশিতেই থাকবে। জ্যোতিষ মতে, সিংহ রাশির অধিপতি সূর্য এবং শুক্র পরস্পরের শত্রু গ্রহ হলেও, এই গোচর কিছু রাশির জন্য অত্যন্ত শুভ ফল বয়ে আনতে পারে। শুক্রকে ধন, বিলাসিতা, প্রেম, সৌন্দর্য, শিল্পকলা ও দাম্পত্য সুখের কারক গ্রহ হিসেবে বিবেচনা করা হয়। তাই এই গোচরের প্রভাবে কয়েকটি রাশির জাতকদের জীবনে অর্থ, কর্মজীবন ও সম্পর্কের ক্ষেত্রে ইতিবাচক পরিবর্তনের সম্ভাবনা তৈরি হতে পারে। কী ঘটবে?