আবার ধর্ষণের ঘটনা ঘটল বাংলায়। এবার যুবকের লালসার শিকার হলেন এক মানসিক ভারসাম্যহীন তরুণী বলে অভিযোগ। ওই মানসিক ভারসাম্যহীন তরুণীকে ধর্ষণ করার ঘটনা ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার ভাঙড় এলাকায়। এই ঘটনা আজ, সোমবার প্রকাশ্যে আসতেই তেতে উঠেছেন স্থানীয় বাসিন্দারা। মানসিক ভারসাম্যহীন ওই তরুণীকে ফাঁকা বাড়িতে একা পেয়ে ওই যুবক তাঁর উপর অত্যাচার চালায় বলে অভিযোগ। […]