PM Modi in Nagpur: 'RSS আধুনিক ভারতের অক্ষয় বটবৃক্ষ', সঙ্ঘের শতবর্ষের যাত্রাকে 'গৌরবময়' বলে উল্লেখ মোদীর - Bengali News | PM Modi Speech in RSS Nagpur Headquarter - 24 Ghanta Bangla News
Home

PM Modi in Nagpur: ‘RSS আধুনিক ভারতের অক্ষয় বটবৃক্ষ’, সঙ্ঘের শতবর্ষের যাত্রাকে ‘গৌরবময়’ বলে উল্লেখ মোদীর – Bengali News | PM Modi Speech in RSS Nagpur Headquarter

Spread the love

নাগপুর: ১২ বছর পর নাগপুরের রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘের কার্যালয়ে এলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শেষবার গুজরাটে মুখ্যমন্ত্রী থাকাকালীন RSS-এর সদর দফতরে হাজির হয়েছিলেন। তারপর কেটে গিয়েছে একটা যুগ। এর মধ্যে মুখ্যমন্ত্রী থেকে প্রধানমন্ত্রী পদ অবধি সফর করেছেন তিনি। রবিবার RSS সদর দফতর থেকে ভাষণ দেন মোদী।

  1. ভাষণের শুরুতেই নাগপুর তথা মহারাষ্ট্রবাসীকে গুড়ি পাড়ওয়ার শুভেচ্ছা জানান প্রধানমন্ত্রী মোদী। পাশাপাশি, সঙ্ঘের সদস্যদের শতবর্ষেরও শুভেচ্ছা জানান তিনি।
  2. এদিন নাগপুর কার্যালয়ে এসে সঙ্ঘের প্রতিষ্ঠাতা কেশব বলিরাম হেডগেওয়ার ও এম এস গোলওয়ালকরকে শ্রদ্ধাজ্ঞাপন করেন তিনি। পাশাপাশি, অম্বেদকর মূর্তিতে শ্রদ্ধাঞ্জলি দেন তিনি। নিজের ভাষণে সেই কথাটাও তুলে ধরতে দেখা যায় তাঁকে।
  3. এদিন ভাষণপর্বে সঙ্ঘের চক্ষু চিকিৎসাকেন্দ্র মাধব নেত্রালয়ের প্রশংসা করে প্রধানমন্ত্রী বলেন, ‘লালাকেল্লা থেকে আমি দেশের মানুষের জন্য স্বাস্থ্য ক্ষেত্রে যে বিকাশের কথা বলেছিলাম, সঙ্ঘের মাধব নেত্রালয় ঠিক সেই ভাবেই কাজ করছে।’
  4. তাঁর আরও দাবি, ‘স্বাস্থ্য নিয়ে সরকারের নীতিটা খুব স্পষ্ট। দেশের কোনও গরিব মানুষকে যেন চিকিৎসার অভাবে প্রাণ ত্যাগ করতে না হয়, আমদের সরকারের নীতিটাই সেটা। আর এই নীতিতে আমাদের ক্রমাগত এগিয়ে নিয়ে যাচ্ছে আয়ুষ্মান ভারত।’

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *