ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে এ মরসুমের প্রথম জয়ের স্বাদ পেল রাজস্থান রয়্যালস। কোচ হিসেবে রয়্যালসে ফিরেছেন রাহুল দ্রাবিড়। তাঁর মুখে হাসি ফুটল। রাজস্থান রয়্যালসের দুটি হোম গ্রাউন্ড। গুয়াহাটির বর্ষাপাড়া স্টেডিয়ামে দ্বিতীয় তথা মরসুমের শেষ হোম ম্যাচ খেলল রাজস্থান। হোম ক্রাউডের সামনে ক্যাপ্টেন রিয়ান পরাগের বড় প্রাপ্তি। রুদ্ধশ্বাস লড়াইয়ে চেন্নাই সুপার কিংসকে ৬ রানে হারাল রাজস্থান রয়্যালস। […]