Mitchell Starc: হেডের 'স্টার্কভীতি' অটুট, ফাইফারে ভাইজ্যাগ কাঁপালেন KKR প্রাক্তনী - Bengali News | Mitchell Starc took five wicket haul against SRH and DC have to chase 164 runs in IPL 2025 - 24 Ghanta Bangla News
Home

Mitchell Starc: হেডের ‘স্টার্কভীতি’ অটুট, ফাইফারে ভাইজ্যাগ কাঁপালেন KKR প্রাক্তনী – Bengali News | Mitchell Starc took five wicket haul against SRH and DC have to chase 164 runs in IPL 2025

Spread the love

হেডের ‘স্টার্কভীতি’ অটুট, ফাইফারে ভাইজ্যাগ কাঁপালেন KKR প্রাক্তনীImage Credit source: IPL Website

কলকাতা: মিচেল স্টার্ক ‘জুজু’ তাড়া করছে ট্রাভিস হেডকে। সানরাইজার্স হায়দরাবাদের ইনিংসের শুরুতেই তার প্রমাণ মিলল। ভাইজ্যাগে দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে খেলছে (এই প্রতিবেদন প্রকাশিত হওয়া অবধি) অরেঞ্জ আর্মি। সেখানে কামিন্সের দলের হয়ে ওপেনিংয়ে নামেন ট্রাভিস হেড ও অভিষেক শর্মা। দিল্লির ক্যাপ্টেন অক্ষর প্যাটেল জানেন, যে তাঁর টিমে রয়েছেন অস্ট্রেলিয়ার অন্যতম সেরা তারকা মিচেল স্টার্ক (Mitchell Starc)। ফলে বোলিংয়ে সূচনায় স্টার্ককেই পাঠান অক্ষর। সেখানেই দেখা গেল হেডের ‘স্টার্কভীতি’ এখনও অটুট। সবমিলিয়ে কমলাবাহিনীর বিরুদ্ধে ৫ উইকেট তুলেছেন কেকেআর প্রাক্তনী। যার ফলে হায়দরাবাদ আটকে গিয়েছে ১৬৩ রানে।

ট্রাভিস হেডের ‘স্টার্কভীতি’ নিয়ে বলতে গেলে, এই সময় একটু গত মরসুমে ফিরে যেতে হয়। গত আইপিএলেও ট্রাভিস হেড ও অভিষেক শর্মাই অরেঞ্জ আর্মির হয়ে ওপেনিং করতেন। গত বারের কেকেআর-হায়দরাবাদের প্রথম কোয়ালিফায়ারে স্টার্ককে বোলিংয়ে দেখেও নিজে স্ট্রাইক নিয়েছিলেন হেড। দ্বিতীয় বলেই হেডকে বোল্ড করেন স্টার্ক। এরপর থেকেই স্টার্ক যখনই সামনে আসেন, সেই সময় কেমন যেন ভয় কাজ করে হেডের। এরপর ফাইনালে দেখা গিয়েছিল স্টার্ককে বোলিংয়ে সূচনায় দেখে হেড তাঁর সতীর্থ অভিষেককে স্ট্রাইক নিতে বলেন। সেই ঘটনার পুনরাবৃত্তি এ বার ভাইজ্যাগে দেখা গেল। আসলে অফস্পিনার না থাকলে হেডই স্ট্রাইক নেন। তারপরও একটা আলোচনা রয়েছে যে, হেড ও স্টার্ক যেহেতু জাতীয় দলে সতীর্থ, ফলে হেডের কোথায় দূর্বলতা তা ভালোমতোই জানেন স্টার্ক।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *