RG Kar Case: সেই রাতে তিনজনের মধ্যে কী কথা হয়েছিল, ট্র্যাক করছে CBI, জমা পড়ল স্টেটাস রিপোর্ট - Bengali News | RG Kar Case: CBI filed status report, 3 new person's phone tracked - 24 Ghanta Bangla News
Home

RG Kar Case: সেই রাতে তিনজনের মধ্যে কী কথা হয়েছিল, ট্র্যাক করছে CBI, জমা পড়ল স্টেটাস রিপোর্ট – Bengali News | RG Kar Case: CBI filed status report, 3 new person’s phone tracked

Spread the love

কলকাতা: তিলোত্তমা ধর্ষণ ও হত্যা মামলায় শিয়ালদহ আদালতে স্টেটাস রিপোর্ট জমা দিল সিবিআই। শুক্রবার জমা পড়েছে সেই তিন পাতার স্টেটাস রিপোর্ট। এদিনই আদালতে প্রশ্ন উঠেছে, শর্তে বলা থাকলেও সন্দীপ ঘোষ ও অভিজিৎ মণ্ডল কেন আদালতে হাজিরা দিচ্ছেন না? আদালত তাঁদের হাজির হওয়ার নির্দেশ দিয়েছেন।

সূত্রের খবর, ওই স্টেটাস রিপোর্টে সিবিআই জানিয়েছে নতুন করে তিনজনের কল ডিটেইলস জোগাড় করে নজর রাখা হচ্ছে। পাশাপাশি, ২৪ জনের বয়ান রেকর্ড করা হয়েছে বলেও সূত্রের খবর। আরজি কর হাসপাতালের আরও বেশ কিছু সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে তদন্তের জন্য। তিলোত্তমার মৃত্যুর পর তিনজনের কথোপকথন ট্র্যাক করার চেষ্টা করছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা।

আরজি কর মেডিক্যাল কলেজ ছাড়াও আশপাশের কয়েকটি স্ট্র্যাটেজিক পয়েন্টের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে। সেগুলিও খতিয়ে দেখা হচ্ছে। সিবিআই আরও জানিয়েছে, সন্দীপ ঘোষ ও অভিজিৎ মণ্ডলের বিরুদ্ধে মূল ঘটনা ধামাচাপা দেওয়ার নতুন কোনও তথ্যপ্রমাণ পাওয়া গেলে জানানো হবে আদালতে।

এদিকে, তিলোত্তমার পরিবারের আইনজীবী এদিন প্রশ্ন তোলেন, জামিনের শর্ত হিসেবে সন্দীপ ঘোষ ও অভিজিৎ মণ্ডলকে শিয়ালদহ আদালতে হাজির থাকার নির্দেশ থাকলেও তাঁরা হাজির থাকছেন না।

সবিস্তারে আসছে…

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *