PM Narendra Modi: ‘১৫০টিরও বেশি দেশকে ভ্যাকসিন দিয়েছে ভারত’, করোনাযুদ্ধের কথা মনে করালেন প্রধানমন্ত্রী – Bengali News | WITT 2025: PM Narendra Modi Remembers Covid Period, Told How India Helped 150 Countries with COVID Vaccine
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।Image Credit source: TV9 নেটওয়ার্ক
নয়া দিল্লি: ভারতের ক্ষমতা কতটা, তা করোনাকালে বুঝেছিল বিশ্ব। টিভি ৯ নেটওয়ার্ক আয়োজিত হোয়াট ইন্ডিয়া থিঙ্কস টুডে-র মঞ্চে এসে এ কথা মনে করিয়ে দিলেন প্রধানমন্ত্রী মোদী। করোনাকালে কীভাবে ভারত গোটা বিশ্বকে সাহায্য করেছিল, তা নিয়েই আলোচনা করেন প্রধানমন্ত্রী।
এ দিন ভারতের উন্নয়নের খতিয়ান তুলে ধরছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেখানেই তিনি বলেন, “আজ ভারত শুধু অংশগ্রহণই করছে না, ভবিষ্যতকে বদলাতে সাহায্য করছে। করোনাকালে গোটা বিশ্ব ভেবেছিল, ভারতের সকল নাগরিকের কাছে ভ্যাকসিন পৌঁছতেই কয়েক বছর সময় লেগে যাবে। ভারত সকলকে ভুল প্রমাণ করেছে। আমরা নিজেদের জন্য ভ্যাকসিন তৈরি করেছি। বিশ্বের ১৫০টিরও বেশি দেশে ভ্যাকসিন ও ওষুধ পৌঁছে দিয়েছে।”
তিনি আরও বলেন, “বিশ্ব যখন সঙ্কটে ছিল, তখন ভারতের সংস্কার ও আচরণ দেখেছে তারা। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর কিছু দেশেরই মনোপলি চলত। ভারত মানবতাকে সবথেকে বেশি গুরুত্ব দিয়েছে। ভারত একবিংশ শতাব্দীর গঠনের রাস্তা তৈরি করেছে, সকলের অংশগ্রহণের সুযোগ করে দিয়েছে।”
