এবার উলুবেড়িয়া এলাকায় পাইপলাইনে ফাটল, ৭টি ওয়ার্ড নির্জলা হওয়ায় বিপাকে বাসিন্দারা - 24 Ghanta Bangla News
Home

এবার উলুবেড়িয়া এলাকায় পাইপলাইনে ফাটল, ৭টি ওয়ার্ড নির্জলা হওয়ায় বিপাকে বাসিন্দারা

Spread the love

হাওড়া জেলার বেলগাছিয়া এলাকায় ভাগাড়ে ধস নেমেছে বলে সেখানে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। তাতে এখন জল–সহ নানা সমস্যা দেখা দিয়েছে। এই পরিস্থিতি কাটতে না কাটতেই এবার হাওড়ার উলুবেড়িয়ায় জলের পাইপলাইনে ফাটল দেখা দিয়েছে। তাতে তুমুল শোরগোল পড়ে গিয়েছে। আজ, বুধবার সকাল থেকে এলাকায় জল সরবরাহ ব্যাহত হয়ে পড়ে। তার জেরে উলুবেড়িয়া পুরসভার অন্তর্গত সাতটি ওয়ার্ডে জল সরবরাহ বন্ধ হয়ে যায়। এখন গরমকাল। গ্রীষ্মের দাবদাহের মধ্যে জলের সংকট দেখা দেওয়ায় চাপে পড়ে গিয়েছেন বাসিন্দারা।

এদিকে এই ঘটনার খবর পেয়েই শুরু হয়েছে পাইপলাইন মেরামতির কাজ। আজ সন্ধ‍্যার মধ্যে মেরামতির কাজ শেষ হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে কতটা সেটা করা যাবে তা নিয়ে সন্দিহান পুরসভা কর্তৃপক্ষও। জলের পাইপলাইন হঠাৎ করে কেন ফাটল?‌ তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। এই লিকের ঘটনা ঘটায় আজ সকাল থেকেই তীব্র জল সংকট দেখা দেয়। আর উলুবেড়িয়া পুরসভা এলাকার একাধিক ওয়ার্ডের বাসিন্দারা তাতে চাপে পড়ে যান। নাগরিক সমস্যা মেটাতে নানা ওয়ার্ডে পানীয় জলের গাড়ি পাঠানো হলেও সম্পূর্ণ সমস্যা মেটেনি বলেই খবর।

আরও পড়ুন:‌ বারুইপুরে এসপি অফিস ঘেরাও করার অনুমতি মিলল, একাধিক শর্ত দিল কলকাতা হাইকোর্ট

অন্যদিকে গরমের তাপে এই ফটাল কিনা তা নিয়ে জোর চর্চা শুরু হয়েছে। উলুবেড়িয়া পুরসভার পক্ষ থেকে পাইপ মেরামতের কাজ জোরকদমে করা হচ্ছে। ৩২ নম্বর ওয়ার্ডে পরিশ্রুত পানীয় জল সরবরাহ করার জন্য জগদীশপুরে জল‌ প্রকল্প তৈরি করেছে উলুবেড়িয়া পুরসভা। উলুবেড়িয়া পুরসভা সূত্রে খবর, মঙ্গলবার হঠাৎ গরুহাটার কাছে পাইপলাইন ফেটে জল বের হতে থাকে। এই ঘটনা নজরে আসতেই স্থানীয় বাসিন্দারা খবর দেন উলুবেড়িয়া পুরসভায়। সে খবর পেয়ে জল দফতরের ইঞ্জিনিয়াররা পাইপ মেরামতির কাজ শুরু করেন। তারপরও বুধবার সকালে নির্জলা থাকতে হয়েছে হাওড়ার মানুষজনকে।

এই আবহে আজ সকালে পাইপলাইন মেরামতের কাজ দেখতে আসেন উলুবেড়িয়া পুরসভার চেয়ারম্যান অভয় দাস। তিনি স্থানীয় মানুষজনের সঙ্গে কথা বলেছেন। আর আশ্বাস দিয়েছেন, দ্রুত সমস্যার সমাধান হবে। এই বিষয়ে উলুবেড়িয়া পুরসভার জল দফতরের চেয়ারম্যান ইন কাউন্সিল আকবর শেখ বলেন, ‘পাইপলাইন মেরামতের কাজ চলছে। জল সরবরাহ করা হচ্ছে। জলের চাপ কম থাকায় সর্বত্র সমান পরিমাণে জল পৌঁছচ্ছে না। পানীয় জলের সমস্যা মেটাতে উলুবেড়িয়া পুরসভার ২০টি জলের গাড়ি প্রস্তুত রাখা হয়েছে।’ উলুবেড়িয়া পুরসভার চেয়ারম্যান অভয় দাসের বক্তব্য, ‘‌বুধবার সন্ধ্যা থেকে জল সরবরাহ স্বাভাবিক হবে।’‌

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *