IPL 2025, Shah Rukh Khan: IPL-এ ইডেনের নাইট শো-তে 'ঝুমেগা পাঠান', মিলেছে সবুজ সংকেত - Bengali News | IPL 2025, Shah Rukh Khan wrote on X that Party Pathan ke ghar pe rakhoge toh mehman nawazi ke liye Pathan khud aayega - 24 Ghanta Bangla News
Home

IPL 2025, Shah Rukh Khan: IPL-এ ইডেনের নাইট শো-তে ‘ঝুমেগা পাঠান’, মিলেছে সবুজ সংকেত – Bengali News | IPL 2025, Shah Rukh Khan wrote on X that Party Pathan ke ghar pe rakhoge toh mehman nawazi ke liye Pathan khud aayega

Spread the love

ইডেনের নাইট শো-তে ‘ঝুমেগা পাঠান’
Image Credit source: IPL Website

কলকাতা: ঝুমে জো পাঠান, মেরি জান… এই গানে মঞ্চ মাতাবেন শাহরুখ খান (Shah Rukh Khan)? ১০০ শতাংশ সম্ভবনা রয়েছে। ইডেন গার্ডেন্সে (Eden Gardens) আর কয়েক ঘণ্টা পর আইপিএলের (IPL) বোধন। সেখানে আইপিএলের (IPL) উদ্বোধনী অনুষ্ঠান সঞ্চালনা করবেন কিং খান। বাদশা নিজের এক্স হ্যান্ডেলে আজ দুপুরে একটি পোস্ট করেছেন। যা পরিষ্কার বলছে, শনি-সন্ধেয় মহানগরীকে মায়ার জালে জড়িয়ে ফেলতে তৈরি শাহরুখ খান।

শাহরুখ খান এক্সে লিখেছেন, “পার্টি পাঠানের ঘরে রাখলে, অতিথিদের আপ্য়ায়নে পাঠান নিজে আসবে। আর পটাকাও আনবে। আজ সন্ধে ৬টায় দেখুন আইপিএলের মেগা সেলিব্রেশন।” ওই বার্তার সঙ্গে শাহরুখ ট্যাগ করেছেন বিসিসিআই, আইপিএল ও জিওহটস্টারকে।

আইপিএলের এক্স হ্যান্ডেলেও সরকারি ঘোষণা হয়েছে যে, শনিবার সন্ধে ৬টায় ইডেন গার্ডেন্সে সকলের মন জয় করে নিতে হাজির থাকবেন শাহরুখ খান।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *