CM Mamata Banerjee: রাতেই লন্ডনের উদ্দেশ্যে উড়ে যাচ্ছেন মমতা - Bengali News | Chief Minister Mamata Banerjee is flying to London tonight, the rest of the schedule is not changing - 24 Ghanta Bangla News
Home

CM Mamata Banerjee: রাতেই লন্ডনের উদ্দেশ্যে উড়ে যাচ্ছেন মমতা – Bengali News | Chief Minister Mamata Banerjee is flying to London tonight, the rest of the schedule is not changing

Spread the love

নবান্নে সাংবাদিক বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায়Image Credit source: TV9 Bangla

কলকাতা: হিথরো বিমানবন্দরে ভয়াবহ আগুন। তার জেরেই কিছুটা বদল আসছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের লন্ডন সফরসূচিতে। শুক্রবারই জানা গিয়েছিল খবরটা। কিন্তু, শেষ পর্যন্ত তিনি কখন যাচ্ছেন তা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছিল। শেষ পাওয়া আপডেটে জানা যাচ্ছে, সকালের বদলে ২২ তারিখ রাতে কলকাতা থেকে লন্ডনের উদ্দেশ্যে রওনা হবেন মুখ্যমন্ত্রী। হিথরো বিমানবন্দরের পাওয়ার স্টেশনে আগুন লাগার কারণে সকালের যাত্রা বাতিল হয়।

এদিকে আগের সূচি অনুযায়ী ২২ তারিখ সকাল ৯টা ১০ মিনিটের বিমান ধরার কথা ছিল মমতার। দুবাই হয়ে লন্ডন যাওয়ার কথা ছিল। কিন্তু, এরইমধ্যে জানা যায় ভয়াবহ আগুন লেগে গিয়েছে হিথরো বিমানবন্দরে। সে কারণেই বিমান ওঠানামার ক্ষেত্রে সমস্যা তৈরি হচ্ছে। সাময়িকভাবে বেশ কিছু নিষেধাজ্ঞাও জারি হয় বলে জানা যায়। তারপরই মমতার সফরসূচি বদলের খবর সামনে আসে। 

সূত্রের খবর, ২২ তারিখ রাত ৮টার পরে কলকাতা বিমানবন্দর থেকে বিমানে উঠবেন মমতা। মাঝরাতে নামবেন দুবাইয়ে। সেখান থেকে লন্ডন হিথরো এয়ারপোর্টে নামবেন ২৩ তারিখ সকাল ৭ টা নাগাদ। যাত্রায় কিছু বদল হলেও তাঁর বাকি কর্মসূচি একই থাকছে।মমতার সঙ্গে যাচ্ছেন প্রায় ২০ জন শিল্পপতি, বিনিয়োগকারী ও বেশ কিছু সংবাদমাধ্যমের প্রতিনিধিরা। 

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *