লন্ডন যাত্রায় ‘শনির দশা’, পিছিয়ে যাচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সফর, বাংলার মুখ
শনিবার লন্ডনের উদ্দেশে উড়ে যাওয়ার কথা ছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। সেখানে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের অধীনে কেলগ কলেজে বক্তৃতা রাখার কথা তাঁর। এর জন্যে আগেভাগে সবাইকে দায়িত্বও বুঝিয়ে দিয়েছিলেন মমতা। তবে মমতার লন্ডন সফর পিছিয়ে যাচ্ছে বলে দাবি করা হল টিভি৯ বাংলার রিপোর্টে। উল্লেখ্য, ২০ মার্চ লন্ডন বিমানবন্দরের কাছে একটি বিদ্যুৎ সাবস্টেশনে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে। এর জন্যে হিথরো বিশ্ববিদ্যালয় বন্ধ থাকে আজ। বাতিল হয় সব উড়ান। এই পরিস্থিতিতে মমতার সফর পিছোচ্ছে বলে দাবি করা হয়েছে।
বিস্তারিত আসছে..