WPL 2025 Final, DC vs MI: তৃতীয় বারেও হল না, WPL-এ দ্বিতীয় ট্রফি মুম্বই ইন্ডিয়ান্সের – Bengali News | Women’s Premier League: Delhi Capitals vs Mumbai Indians Women WPL 2025 Final DC vs MI Match Report
শেষ উইকেট। একলা লড়াই অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপে ভারতকে জেতানো ক্যাপ্টেন নিকি প্রসাদের। শেষ ওভারে ১৪ রান প্রয়োজন ছিল দিল্লি ক্যাপিটালসের। কিন্তু ন্যাট সিবার ব্রান্টের প্রথম ডেলিভারিতেই সিঙ্গল। উল্টোদিকে চারনী। শেষ উইকেট হওয়ায় অ্যাডভান্টেজ ছিল মুম্বই ইন্ডিয়ান্সই। তিন বছর আগে এই মাঠেই উদ্বোধনী উইমেন্স প্রিমিয়ার লিগে চ্যাম্পিয়ন হয়েছিল মুম্বই ইন্ডিয়ান্স। উইনিং শট মেরেছিলেন ন্যাট সিবার ব্রান্ট। এ বার তাঁর হাতেই ছিল শেষ ওভার। তিনি ডিফেন্ড করবেন, এমনটাই প্রত্যাশিত। সেটাই করলেন ন্যাট সিবার ব্রান্ট। শেষ অবধি ৮ রানে জয় মুম্বই ইন্ডিয়ান্স। দু-বার ফাইনালে উঠে, দু-বারই দিল্লি ক্যাপিটালসকে হারিয়ে চ্যাম্পিয়ন মুম্বই।
বিস্তারিত আসছে…