Share Market: ১ বছরেই ১ লাখ ১১ লাখে! ডুবন্ত বাজারেও এ কোন খেলা দেখাচ্ছে এই মায়াবী স্টক - Bengali News | 1 million returns in 1 year, this stock shows a ray of hope even in the bad times of the stock market - 24 Ghanta Bangla News
Home

Share Market: ১ বছরেই ১ লাখ ১১ লাখে! ডুবন্ত বাজারেও এ কোন খেলা দেখাচ্ছে এই মায়াবী স্টক – Bengali News | 1 million returns in 1 year, this stock shows a ray of hope even in the bad times of the stock market

Spread the love

কলকাতা: লাগাতার রক্তক্ষরণ। বেলাগাম লস। আর তার জেরেই বেশ কিছু মাস ধরে মন ভাল নেই শেয়ার বাজারে বিনিয়োগকারীদের। কিন্তু, নিরাশার মধ্যে আশার আলো দেখিয়ে চলেছে বেশ কিছু স্টক। শেয়ার বাজারে এমন অনেক স্টক রয়েছে যা অল্প সময়ের মধ্যে মাল্টিব্যাগার রিটার্ন দিয়ে বিনিয়োগকারীদের রাতারাতি ধনী করে দিয়েছে। গত কয়েক মাস ধরে শেয়ার বাজারে লাগাতার পতনের ছবি দেখা গেলেও এই সময়েই বেশ কিছু স্টক বিনিয়োগকারীদের ভাল রিটার্ন দিয়ে চলছে। আজ আমরা এমন এক স্টক নিয়ে কথা বলব যা বিনিয়োগকারীদের বছরেই ১০ লক্ষ টাকা পর্যন্ত লাভের মুখ দেখিয়েছে। ৪ বছরে কোটিপতিও হয়ে গিয়েছেন অনেক বিনিয়োগকারী। 

কথা হচ্ছে সিটি প্লাস মাল্টিপ্লেক্স নামের স্টকটিকে নিয়ে। তথ্য বলছে, এই স্টকটি ৪ বছরে বিনিয়োগকারীদের ১৩৬২০ শতাংশ বিশাল রিটার্ন দিয়েছে। একই সময়ে, যদি একজন বিনিয়োগকারী ১ বছরে এতে ১ লক্ষ টাকা বিনিয়োগ করতেন, তাহলে আজ তা ১১ লক্ষ টাকা হয়ে যেত। শেয়ারটি একেবারে ৯ টাকা থেকে বেড়ে ১২৩৪ টাকায় দাঁড়িয়েছে। 

WOW Cine Pulse ব্র্যান্ডের অধীনে রয়েছে এই সিটি পালস মাল্টিপ্লেক্সে। দু’দিন আগে অর্থাৎ ১৩ মার্চ মার্কেট বন্ধের সময় দিনভর স্টকটিতে ৬ শতাংশ বৃদ্ধি দেখা যায়। বাজার বন্ধের সময় এটি ১২৭৪ টাকায় বন্ধ হয়। যেখানে, ৪ বছর আগে এই শেয়ারের দাম ছিল মাত্র ৯ টাকা। তার মানে যদি কেউ ৪ বছর আগে এতে ১ লক্ষ টাকা বিনিয়োগ করে থাকেন, এবং তারপর আর এই শেয়ার বিক্রি না করেন তাহলে বর্তমানে অঙ্কটা দাঁড়াচ্ছে ১,৩৭ কোটিতে। একইভাবে, যদি কেউ এক বছর আগে এতে ১ লক্ষ টাকা বিনিয়োগ করতেন তাহলে আজ অঙ্কটা ১১ লক্ষের বেশি হয়ে যাবে। অর্থাৎ ১০ লাভ তাও মাত্র ১ বছরে। রিটার্ন একেবারে ৮৬৫.৫৩ শতাংশের।

বিঃ দ্রঃ – শেয়ার বাজারের বিনিয়োগ সর্বদাই ঝুঁকিুপূর্ণ। এখানে বিনিয়োগের কোনও নির্দিষ্ট ফর্মূলা নেই। তাই এখানে বিনিয়োগ নিজের দায়িত্বে করা উচিত। 

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *