'ভূত' ধরতে মিটিং! ক্যামাক স্ট্রিটে অভিষেক, লিঙ্কের অপেক্ষায় তৃণমূলের নেতারা, বাংলার মুখ - 24 Ghanta Bangla News
Home

‘ভূত’ ধরতে মিটিং! ক্যামাক স্ট্রিটে অভিষেক, লিঙ্কের অপেক্ষায় তৃণমূলের নেতারা, বাংলার মুখ

Spread the love

এখনও দোলের রঙ মোছেনি শরীর থেকে। তৃণমূলের বহু নেতা একেবারে দল বেঁধে দোল খেলেছেন এবার। এদিকে দক্ষিণবঙ্গের বেশিরভাগ জায়গাতেই শুক্রবার দোল খেলা হয়েছে। তবে উত্তরবঙ্গের বহু জেলাতে রঙ খেলার আনন্দ মূলত শনিবার। আর সেই শনিবারই ভার্চুয়াল বৈঠক ডেকেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। আর সেই উপলক্ষে জেলায় জেলায় জনপ্রতিনিধিরা একেবারে প্রস্তুত। 

কার্যত অনেকের কাছেই দলের সেকেন্ড ইন কমান্ড বলে অঘোষিতভাবে অভিষেক বন্দ্যোপাধ্য়ায়কেই ধরে নেন অনেকেই। আর সেই অভিষেক যখন মিটিং ডেকেছেন তখন তাতে তো হাজির হতেই হবে। একাধিক তৃণমূল নেতা আগেভাগেই রঙ মুছে তৈরি হয়ে মোবাইল নিয়ে হাজির। অনলাইনে মিটিংয়ে হাজির হবেন তাঁরা। 

সূত্রের খবর, সাড়ে চারহাজার জনপ্রতিনিধি উপস্থিত থাকবেন অভিষেকের মিটিংয়ে। তবে একটু আগেভাগেই ক্য়ামাক স্ট্রিটের অফিসে পৌঁছে যান অভিষেক। মূলত দেখা হচ্ছে প্রত্যেক জনপ্রতিনিধি যাতে এই মিটিংয়ে অংশ নিতে পারেন। সেক্ষেত্রে প্রত্যেক জনপ্রতিনিধির কাছে লিঙ্ক পাঠানোটা নিশ্চিত করা হচ্ছে। 

সূত্রের খবর, দুপুর ৩টে ৫০ মিনিটে নির্দিষ্ট জনপ্রতিনিধিদের কাছে লিঙ্ক পাঠানো হবে। আর সেই লিঙ্কের ভিত্তিতে মিটিংয়ে অংশ নিতে পারবেন সেই জনপ্রতিনিধিরা। মূলত ভূয়ো ভোটার রুখতে কী ধরনের পদক্ষেপ নিতে পারে তা নিয়েই আলোচনা হতে পারে অভিষেকের মিটিংয়ে। 

বিস্তারিত আসছে…

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *