Malda: বাংলাদেশির পর বিহারি! একটাই বুথে ৯ বিহারের ভোটারের হদিশ, চাঞ্চল্য উত্তর মালদহে - Bengali News | Malda Whereabouts of 9 Bihar voters in one booth, excitement in North Malda - 24 Ghanta Bangla News
Home

Malda: বাংলাদেশির পর বিহারি! একটাই বুথে ৯ বিহারের ভোটারের হদিশ, চাঞ্চল্য উত্তর মালদহে – Bengali News | Malda Whereabouts of 9 Bihar voters in one booth, excitement in North Malda

Spread the love

মালদহে বিহারের ভোটারের হদিশ!Image Credit source: TV9 Bangla

মালদহ: বাংলাদেশির পর এবার বিহারের ভোটার। বিহারের ভোটার লিস্টেও নাম, আবার এই রাজ্যেও নাম। একটি বুথেই এমন ৯ জন বিহারের ভোটার। আরও আছে বলে দাবি তৃণমূল নেতার। গোটা গ্রামে অসংখ্য বিহারের ভোটার আছে, যাঁরা বিহার থেকে এসে এই রাজ্যেও ভোট দিয়ে যায়। অন্যদিকে বিরোধীদের দাবি, এই ভোটারদের বিহার থেকে নিয়ে আসা হয়েছে ছাপ্পা ভোটের জন্য। এখন মাত্র কয়েকজনকে দেখিয়ে নাটক করছে। আর এই নিয়ে ফের শোরগোল মালদা জুড়ে।

আবার উত্তর মালদহের তৃণমূলের জেলা পরিষদ সদস্যের জালে একই বুথে বিহারের ৯ জন ভুয়ো ভোটার।  এলাকায় এলাকায় ভোটার তালিকা খতিয়ে দেখতে গিয়ে ধরা পড়ে বিহারি ভোটার। দুই রাজ্যের ভোটার তালিকায় রয়েছে তাঁদের নাম। অভিযোগ সামনে আসতেই চাঞ্চল্য ছড়িয়েছে।

হরিশ্চন্দ্রপুর ২ নম্বর ব্লকের সুলতাননগর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত বাংলা-বিহার সীমান্তবর্তী মালসাবাঁধ এলাকা। মুখ্যমন্ত্রীর নির্দেশে এলাকায় এলাকায় ভোটার তালিকা খতিয়ে দেখতে যান স্থানীয় জেলা পরিষদ সদস্য বুলবুল খান। সেখানে গিয়ে তালিকা খতিয়ে দেখতে জানতে পারেন, ৯ জন বিহারের ভোটার রয়েছে, সেই বুথের ভোটার তালিকায়। যাঁদের আবার বিহারের ভোটার তালিকাতেও নাম রয়েছে। এই রাজ্যেও আছে। তারপর তিনি বিষয়টি প্রশাসনকে জানান।

বুলবুল খানের দাবি, এরকম আরও অসংখ্য বিহারের ভোটার ঢুকে রয়েছে এখানকার তালিকায়। সঠিকভাবে খতিয়ে দেখলে সেটা পাওয়া যাবে। মুখ্যমন্ত্রীর নির্দেশের পর সেটা তাঁদের মাথায় এসেছে।

যদিও এই ঘটনা জেলা বিজেপি সাংগঠনিক কমিটির সদস্য কিষান কেডিয়া বলেন, “সব বিহারের ভোটারদের এই রাজ্যের ভোটার তালিকায় তৃণমূলই ঢুকিয়েছে। ভোটের সময় তারা তৃণমূলকে ভোট দিতে যায়। এখন সবটা নাটক করছে। শুধু বিহার নয়, বাংলাদেশের ভোটারও আছে।” এর এই সব নিয়েই শুরু হয়েছে রাজনৈতিক তরজা।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *