ICC Champions Trophy 2025: মিনি বিশ্বকাপ জিতে টিম ইন্ডিয়ার ‘সাইলেন্ট হিরো’-কে কুর্ণিশ রোহিত শর্মার – Bengali News | Silent hero Shreyas Iyer was brilliant throughout says Rohit Sharma after India win ICC Champions Trophy
মিনি বিশ্বকাপ জিতে টিম ইন্ডিয়ার ‘সাইলেন্ট হিরো’-কে কুর্ণিশ রোহিত শর্মারImage Credit source: PTI
দুবাই: অপাত্রে হয়নি বিনিয়োগ। সুযোগ পেতেই তা প্রমাণ করেছেন দেশের এক তারকা ক্রিকেটার। ভারত চ্যাম্পিয়ন্স ট্রফি জেতার পর টিম ইন্ডিয়ার ক্যাপ্টেন রোহিত শর্মা যে কারণে সেই প্লেয়ারকে কুর্ণিশ জানিয়েছেন। একইসঙ্গে ওই ক্রিকেটারকে ‘সাইলেন্ট হিরো’ বলেও আখ্যা দিয়েছেন রোহিত। এত কথা হচ্ছে কোন ক্রিকেটারকে নিয়ে? ভারতীয় ক্রিকেট প্রেমীদের নিশ্চিতভাবে জানতে মন চাইবে। উত্তরটা অনেকেরই হয়তো জানা। তিনি শ্রেয়স আইয়ার (Shreyas Iyer)। এ বারের চ্যাম্পিয়ন্স ট্রফিতে (ICC Champions Trophy) ভারতের হয়ে সর্বাধিক রান স্কোরার তিনি।
এ বারের চ্যাম্পিয়ন্স ট্রফিতে ৫টি ম্যাচেই খেলেছেন শ্রেয়স আইয়ার। তাতে ৪৮.৬০ গড়ে করেছেন ২৪৩ রান। রয়েছে ২টি হাফসেঞ্চুরি। কিউয়িদের বিরুদ্ধে মিনি বিশ্বকাপ ফাইনালে ৪৮ রান করেন শ্রেয়স। ম্যাচের শেষে সাংবাদিক সম্মেলনে রোহিত তাঁকে প্রশংসায় ভরান। শ্রেয়স প্রসঙ্গে রোহিত বলেন, “এই টুর্নামেন্ট জুড়ে শ্রেয়স আইয়ার ছিল আমাদের সাইলেন্ট হিরো। ও মিডল অর্ডারে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। প্রত্যেকটা ব্যাটারের সঙ্গে ও গুরুত্বপূর্ণ পার্টনারশিপ গড়েছে।”